News Flash

  • Home
  • দেশ
  • জঙ্গল থেকে উদ্ধার দেহাংশগুলি শ্রদ্ধার, প্রমাণিত ডিএনএ পরীক্ষায়
Image

জঙ্গল থেকে উদ্ধার দেহাংশগুলি শ্রদ্ধার, প্রমাণিত ডিএনএ পরীক্ষায়

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি. স.) : শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলায় বড় অগ্রগতি। দক্ষিণ দিল্লির মেহরাউলির জঙ্গল এবং গুরুগ্রাম থেকে যে হাড় এবং শুকিয়ে যাওয়া রক্তের নমুনা সংগ্রহ করেছিল দিল্লি পুলিশ, তার সঙ্গে শ্রদ্ধা ওয়াকারের বাবা বিকাশ ওয়াকারের ডিএনএ-র মিল পাওয়া গিয়েছে। অর্থাৎ, দেহাংশগুলি যে শ্রদ্ধার, এই বিষয়ে নিশ্চিত হওয়া গেল। শ্রদ্ধা এবং আফতাবের ভাড়া নেওয়া ফ্ল্যাটটির বাথরুমের টাইলস থেকে যে শুকনো রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেগুলিরও ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি।

আফতাবের স্বীকারোক্তি অনুযায়ী, গত ১৮ মে শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে হত্যা করেছিল। এরপর সেই দেহ ৩৫ টুকরো করে কেটে একটি ফ্রিজে রেখে দিয়েছিল সে। তারপর, বেশ কয়েকদিন ধরে দক্ষিণ দিল্লির মেহরাউলির জঙ্গলে দেহাংশগুলি ফেলে দিয়েছিল সে। গুরুগ্রামে তার অফিসের কাছাকাছি এলাকাতেও শ্রদ্ধার কিছু দেহাংশ ফেলেছিল আফতাব, এমনও সন্দেহ দিল্লি পুলিশের।
গত ১২ নভেম্বর আফতাবকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। পুলিশি জেরার মুখে নিজেই এই নৃশংস হত্যাকাণ্ডের খবর দিয়েছিল আফতাব। এরপরই মেহরাউলির জঙ্গল তন্ন তন্ন করে শ্রদ্ধার দেহাংশের সন্ধান চালিয়েছিল পুলিশ। মাদাঙ্গির এলাকার একটি পুকুরের জল সরিয়ে তার তলাতেও তল্লাশি চালানো হয়েছে। মেহরাউলির জঙ্গল থেকে ১৩টি হাড়ের টুকরো উদ্ধার করেছিল পুলিশ। তারমধ্যে একটি চোয়ালের হাড়ও ছিল। এছাড়া, গুরুগ্রামের ডিএলএফ ফেজ় ২-তে, আফতাবের অফিসের কাছাকাছি এলাকাতেও তল্লাশি চালিয়েছিল পুলিশ। সেখান থেকে কয়েকটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করেছিল পুলিশ।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top