News Flash

  • Home
  • খেলা
  • বিশ্বকাপে আমার যাত্রাটা ফাইনাল খেলে শেষ হবে এটা ভেবে আনন্দ লাগছে : মেসি
Image

বিশ্বকাপে আমার যাত্রাটা ফাইনাল খেলে শেষ হবে এটা ভেবে আনন্দ লাগছে : মেসি

দোহা, ১৪ ডিসেম্বর (হি.স.) : লিওনেল মেসি কয়েকবার ইঙ্গিত দিয়েছিলেন এটাই তাঁর শেষ বিশ্বকাপ। কাতারে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টের ফাইনালে উঠে এবার তা নিশ্চিত করেই জানিয়ে দিলেন মেসি । সেমিফাইনালে ক্রোয়োশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে চলে গেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘বিশ্বকাপে আমার যাত্রাটা ফাইনাল খেলে শেষ হবে এটা ভেবে আনন্দ লাগছে।’

১৯৮৬ সালের পর আরও একবার বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। আগামী রবিবার ফ্রান্স অথবা মরক্কোর বিপক্ষে কাপের লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। কাতারের ফাইনাল ম্যাচটিই হবে বিশ্বকাপে লিওনেল মেসির শেষ ম্যাচ। সেমিফাইনালে ক্রোয়োশিয়াকে ৩-০ গোলে হারিয়ে দেওয়ার পর আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে দিয়ারিও ডেপার্তিভো ওলেকে সেমিফাইনালের পর আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘আমি খুশি ফাইনালে যেতে পেরে। বিশ্বকাপে আমার যাত্রাটা ফাইনাল খেলে শেষ হবে এটা ভেবে আনন্দ লাগছে। পরের বিশ্বকাপের এখনও কয়েক বছর বাকি। আমার মনে হয় না ওটাতে খেলতে পারবো। এভাবে শেষ করতে পারা, এটাই সেরা। ’

দিয়েগো ম্যারাডোনা ও হাভিয়ের মাশ্চেরানোকে ছাড়িয়ে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ পাঁচ বিশ্বকাপ খেলছেন মেসি। গ্যাব্রিয়েল বাতিস্ততাকে ছাপিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ১১ গোলও তাঁর । যদিও মেসি বলছেন, এসব ব্যক্তিগত অর্জন জরুরি নয় ততটা।

তিনি বলেন, ‘সবকিছুই ভালো (রেকর্ড)। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে দলের চাওয়া অর্জন করতে পারা। যেটা সবকিছুর চেয়ে কঠিন। কঠিন লড়াইয়ের পর আমরা এখন কেবল এক ধাপ দূরে দাঁড়িয়ে। আমরা সবকিছু দিয়ে চেষ্টা করবো এবার যেন এটা অর্জন করতে পারি। ’

Releated Posts

লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান

লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…

ByBySandeep Biswas Jul 11, 2026

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top