নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মহার্ঘভাতা (ডিএ) মামলার শুনানি। বুধবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং হৃষিকেশ রায়ের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বেঞ্চ থেকে সরে দাঁড়ান বিচারপতি দীপঙ্কর দত্ত। ফলে নতুন করে বেঞ্চ পুনগর্ঠিত না হওয়া পর্যন্ত মামলাটির শুনানি স্থগিত থাকবে। জানুয়ারির তৃতীয় সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।এত দিন ডিএ সংক্রান্ত মামলাটি শুনছিল বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং হৃষিকেশ রায়ের বেঞ্চে। কিন্তু পরে বেঞ্চ পুনর্গঠিত হয়। বিচারপতি দত্ত এবং ঋষিকেশ রায় মামলাটি শুনবেন বলে শীর্ষ আদালতের তরফে জানানো হয়। কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে, তাই বেঞ্চে থাকব না, এই কথা বলে বেঞ্চ ছেড়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত।

ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, বেঞ্চ থেকে সরলেন বিচারপতি দীপঙ্কর দত্ত
Tags:
Releated Posts
জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…
উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…
প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন
প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…
২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…


















