News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে সিপিএম কর্মীর বসতঘর ও পোল্ট্রি ফার্ম পুড়ে ছাই নাশকতার আগুনে
Image

বিশালগড়ে সিপিএম কর্মীর বসতঘর ও পোল্ট্রি ফার্ম পুড়ে ছাই নাশকতার আগুনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷  সোমবার রাতে বিশালগড় জাঙ্গালিয়া এলাকার সিপিআইএম কর্মী হরিপদ শর্মার বসতবাড়ি এবং পোল্ট্রি মুরগির ফার্ম আগুন দিয়ে ভস্মিভূত করে দিল  দুর্বৃত্তরা৷ এদিন রাত বারোটা নাগাদ ঘরের ছাউনিতে আগুন দেখতে পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে বাড়ির লোকজনেরা৷ হরিপদ শর্মার পরিবারের লোকজনদের চিৎকারে ছুটে আসে আশপাশ এলাকায় মানুষজন৷ খবর দেওয়া হয় বিশালগড় দমকল কর্মীদের৷ দীর্ঘ ৪৫ মিনিট পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ হরিপদ শর্মার পরিবারের৷ কিন্তু ততক্ষণে হরিপদ শর্মার চারটি ঘর এবং পোল্ট্রি ফার্ম ৯০ শতাংশ পুড়ে যায়৷ শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে না আনতে পেরে খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জের দমকল কর্মীদের৷ তারা এসে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও হরিপদ শর্মার ঘর এবং পোল্ট্রি ফার্ম রক্ষা করতে পারেনি৷ হরিপদ শর্মা জানান, এই অগ্ণিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে৷ তার জেরক্স মেশিন, কম্পিউটার, দুটি দামি ক্যামেরা, ফ্রিজ সহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়৷ কিছুই রক্ষা করতে পারিনি অসহায় পরিবার৷ এমনকি এদিন হরিপদ শর্মার চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ৷ ২০১৮ সালে বর্তমান জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বহুবার তার বাড়িতে এভাবে আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে৷ পুলিশের কাছে গিয়ে কোন বিচার পায়নি৷ শেষ পর্যন্ত সোমবার রাতে ঘরের ছাউনিতে পেট্রোল ঢেলে এই অগ্ণিকাণ্ডের ঘটনা করেছে  দুর্বৃত্তরা৷  এমনটাই অভিযোগ তার পরিবারের৷ঘটনায় হরিপদ শর্মার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে৷ এভাবে যে তার সারা জীবনের সম্পত্তি নষ্ট করে ফেলবে সেটা জানা ছিল না পরিবারের লোকজনদের৷ ঘটনার পর মঙ্গলবার ক্ষতিগ্রস্ত হরিপদ শর্মার বাড়িতে যান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী৷ তিনি ঘটনার তীব্র নিন্দা জানান এবং দাবি জানান অভিযুক্তদের গ্রেফতার করার জন্য৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top