News Flash

  • Home
  • দেশ
  • জমির দখল নিয়ে চা বাগান ও-স্থানীয় বাসিন্দাদের বিরোধে উত্তেজনা ওদলাবাড়িতে
Image

জমির দখল নিয়ে চা বাগান ও-স্থানীয় বাসিন্দাদের বিরোধে উত্তেজনা ওদলাবাড়িতে

ওদলাবাড়ি, ১৩ ডিসেম্বর (হি.স.) : নদীর চরের পতিত জমিকে ঘিরে চা বাগান কর্তৃপক্ষ ও স্থানীয়দের বিবাদে উত্তেজনা দেখা ছড়িয়েছে জলপাইগুড়ির ওদলাবাড়িতে।

মঙ্গলবার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব পাড়ে চেল নদীর বুকে পতিত জমিতে ট্রাক্টর দিয়ে চাষের কাজ শুরু করে রানিচেরা চা বাগান কর্তৃপক্ষ। বিষয়টি জানতে পেরে বাধা দিতে ছুটে আসে নদী পাড়ের চেল বস্তির ৮০-৯০ টি পরিবার। ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। খবর পেয়ে এলাকায় যান বাগান ম্যানেজার বিএস বাজোয়া। তাঁর দাবি, নদীর বুকে দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকা জমি চা বাগানের লিজহোল্ড জমি। এ সংক্রান্ত সমস্ত নথিপত্র চা বাগানের কাছে রয়েছে। এদিন লিজপ্রাপ্ত জমিতেই চা বাগানের তরফে ট্রাক্টর নামানো হয়। তাতে অনৈতিকভাবে বাধা দেন স্থানীয়রা।

অন্যদিকে, ওই এলাকার স্থানীয় পঞ্চায়েতের সদস্য প্রকাশ বিশ্বকর্মা, স্থানীয় বাসিন্দা বিনোদ শা, রাজেশ বিশ্বকর্মার দাবি, কয়েক দশক ধরে এই জমিতে তাঁর চাষ করে আসছেন। সম্প্রতি নদীর স্রোত অন্যখাতে বয়ে চলার ফলে সেচের জলের অভাবে চাষবাস করতে পারছেন না। কোনওভাবে তাঁরা চা বাগান কর্তৃপক্ষকে ওই জমি দখল করতে দেবেন না। বিষয়টি নিয়ে এদিনই গ্রাম পঞ্চায়েত প্রধানের দপ্তরে স্মারকলিপি দিয়ে বৃক্ষরোপণ করার আর্জি জানানো হয়। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাল থানার পুলিশ। কাগজপত্র খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top