News Flash

  • Home
  • দেশ
  • ‘শহীদ বীরদের সিরিজ’ প্রদর্শনীর উদ্বোধন করলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত
Image

‘শহীদ বীরদের সিরিজ’ প্রদর্শনীর উদ্বোধন করলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত

ইটানগর, ১৩ ডিসেম্বর (হি. স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত পাসীঘাটের তালোম রুকবো নগরের দোনি-পোলো বিদ্যা নিকেতনে ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের নায়কদের সঙ্গে অরুণাচল প্রদেশের শহীদ বীরদের সম্পর্কিত সিরিজ প্রদর্শনীর উদ্বোধন করলেন । এই অনুষ্ঠানে, সংঘের সর্বভারতীয় কার্যনির্বাহী সদস্য বি. ভাগাইয়া এবং অরুণাচল প্রদেশ প্রান্ত কার্যবাহ নিদো সাকতেরও উপস্থিত ছিলেন।

ভারতীয় সেনাদের বীরত্বের গল্পের সংকলন এই প্রদর্শনী। এগুলো সংকলন করেছেন গ্রুপ ক্যাপ্টেন মোহন্তো পাংগিং পাও ভিএম (অব.)। এই যুদ্ধে বহু সৈনিক শহীদ হন। সোমবার উদ্বোধন হওয়া এই প্রদর্শনীতে পৌঁছে, কেউ পরমবীর চক্র, মহাবীর চক্র এবং বীর চক্র পুরস্কারপ্রাপ্তদের সম্পর্কে জানতে পারবেন। অনেক অজানা হিরোদেরও প্রদর্শনীতে স্থান দেওয়া হয়েছে। এছাড়াও, অরুণাচলের সেই বীরদের সম্পর্কেও তথ্য পাওয়া যায় যারা জম্মু ও কাশ্মীরে দেশবিরোধীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাদের মধ্যে কয়েকজন শহীদ হয়েছেন এবং অশোক চক্র, কীর্তি চক্র, সেনা পদক ইত্যাদির মতো বীরত্বের পুরস্কারে ভূষিত হয়েছেন। সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত সোমবার থেকে চার দিনের সফরে পাসীঘাটে পৌঁছেছেন।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top