News Flash

  • Home
  • বিদেশ
  • ইতালির বারে নির্বিচারে গুলি, প্রধানমন্ত্রীর বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন
Image

ইতালির বারে নির্বিচারে গুলি, প্রধানমন্ত্রীর বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন

রোম, ১২ ডিসেম্বর (হি.স.) : ইতালির রাজধানী রোমের একটি বারে নির্বিচারে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এ ঘটনায় ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। হামলাকারী বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে।

একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দারা রোমের একটি বারে বৈঠক করছিলেন। এসময় একজন বন্দুকধারী বারে ঢুকে বারের দরজা বন্ধ করে দেয়। ‘আমি তোমাকে মেরে ফেলব’ বলে চিৎকার করে গুলি চালাতে থাকে। গুলিতে তিনজন মহিলা নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ৫৭ বছর বয়সী হামলাকারীকে গ্রেফতার করে। ওই আততায়ীর সঙ্গে অ্যাপার্টমেন্টের পরিচালন সমিতির বেশ কিছু বিরোধ ছিল যার বাসিন্দাদের বৈঠকে সে গুলি চালায়। জানা গেছে, নিহতদের মধ্যে একজন ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী। তার নাম নিকোলেটা গোলিসানো।

মেলোনি তার মৃত্যুর পর ইনস্টাগ্রামে গোলিসানোর একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আমার জন্য সে সবসময় সুন্দর এবং সুখী থাকবে। তার এভাবে মারা যাওয়া ঠিক নয়।” মেলোনি বলেন, হামলাকারী যে শুটিং রেঞ্জে বন্দুক ব্যবহার করেছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।

Releated Posts

বাংলাদেশের কারাগারে ব্যাপক শ্রেণিভিত্তিক বৈষম্যের অভিযোগ, প্রতিবেদনে উঠে এল উদ্বেগজনক চিত্র

ঢাকা, ২০ জুন (আইএএনএস): বাংলাদেশের কারাগার ব্যবস্থা ক্রমশ এক গভীর বৈষম্যমূলক কাঠামোয় পরিণত হয়েছে, যেখানে ধনী ও প্রভাবশালী…

ByByNews Desk Jun 20, 2026

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই লেবাননে ইজরায়েলি বিমান হামলা

বেইরুট, ২০ জুন (আইএএনএস): লেবানন ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই দক্ষিণ লেবাননের সাজদ শহরের…

ByByNews Desk Jun 20, 2026

বাংলাদেশে ভগবান রামের ছবি অবমাননার অভিযোগে বিক্ষোভ তীব্র, দেশজুড়ে প্রতিবাদে হিন্দু সম্প্রদায়

ঢাকা, ২০ জুন (আইএএনএস): ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগের মধ্যেই বাংলাদেশে ভগবান রামের ছবি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ…

ByByNews Desk Jun 20, 2026

ভারত-কাবুল সম্পর্ক নষ্ট করতে ডিজিটাল প্রচারযুদ্ধ শুরু আইএসকেপির, নজরদারি বাড়াল গোয়েন্দারা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারত ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের সাম্প্রতিক প্রচেষ্টার পর এবার ভারতের বিরুদ্ধে ডিজিটাল প্রচারযুদ্ধ…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top