News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় পাচারের জন্য মজুত বিস্তর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার দুই
Image

সোনামুড়ায় পাচারের জন্য মজুত বিস্তর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ সোনামুড়া ও মেলাঘর থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার দুই কোটি টাকার নেশা সামগ্রী৷ আটক দুই জন৷  প্রতিদিন সোনামুড়া সীমান্ত এলাকার বক্সনগর,রহিমপুর, পুটিয়া, আদমপুর, কুলুবাড়ী, শ্রীমন্তপুর,ধনপুর, যাত্রাপুর, এনসিনগর ও দুর্গাপুর এলাকা দিয়ে বিভিন্ন নেশা সামগ্রী বাংলাদেশে পাচার হয়৷ রবিবার সোনামুড়া ও মেলাঘর থানা এলাকায় তার বাস্তবতা সামনে এল৷ জানা যায় গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া পুলিশ আধিকারিক সমীর রায় এবং সোনামুড়া থানার ওসি মানিক দেবনাথ রাতে কুলুবাড়ী এলাকায় নেশা বিরোধী অভিযান চালায়৷ কুলুবাড়ী এলাকার ইদ্রিস মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২০ কেইসে প্রায় ২৬০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ৷ আটক করা ব্রাউন সুগারের বাজার মুল্য  প্রায় এক কোটি টাকা৷ এই অভিযানে পুলিশ দুজনকে গ্রেফতার করে৷ তাদের নাম রুবেল হোসেন, তার বাড়ি কুলুবাড়ী  গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায়৷ অপরজন  নুরুল আমিন, বাড়ি বেজিমারা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায়৷  অপরদিকে মেলাঘর থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭২ টি ইয়াবা ট্যাবলেট  ও ১২০টি প্লাস্টিক ব্রাউন সুগার এবং ভারতীয় ১১,১৪০ টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ৷

Releated Posts

নভেম্বরের মধ্যে ত্রিপুরায় চালু হতে পারে আরও ৬টি একলব্য আবাসিক বিদ্যালয়

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে ত্রিপুরায় নতুন করে আরও ৬টি একলব্য মডেল…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top