নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার বিপুল পরিমাণে ফেন্সিডিল৷ মোট ১৫৯৫ টি এসকাফের বোতল উদ্ধার হয়৷ গ্রেপ্তার একজন৷ রবিবার গোপন খবরের ভিত্তিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি কোচ থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ফেন্সিডিল জাতীয় নেশার কফ সিরাপ আটক করতে সক্ষম হয়েছে আগরতলা জিআরপি৷ ওসি সঞ্জিত সেন জানান এস পি – জি আর পি- অবগত করেন কাঞ্চণজঙ্ঘা এক্সপ্রেসের ভিপি কোচে নেশা সামগ্রী রয়েছে৷ সেই মতাবেক পার্সেল সুপারেনটেন্ডন্টকে খবর দেওয়া হয়৷ ভিপির মালিক প্রসেনজিৎ দেবনাথকে ষ্টেশনে ডাকা হয়৷ এরপর সাক্ষীদের সামনে রেখে ভিপি খোলা হয়৷ সমস্ত সামগ্রী তল্লাশি করে জি আর পি৷ ৫ টি কাপড়ের বান্ডিলের মধ্যে থেকে দশ কার্টুন ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয় জি আর পি৷ এই কার্টুন থেকে মোট ১৫৯৫ টি এসকাফের বোতল উদ্ধার হয়৷

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার বিস্তর পরিমাণে নেশা সামগ্রী, গ্রেপ্তার এক
Tags:
Releated Posts
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ
আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…
ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ
উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…
সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন
কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা
আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…


















