News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার বিস্তর পরিমাণে নেশা সামগ্রী, গ্রেপ্তার এক
Image

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার বিস্তর পরিমাণে নেশা সামগ্রী, গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার বিপুল পরিমাণে ফেন্সিডিল৷ মোট ১৫৯৫ টি এসকাফের বোতল উদ্ধার হয়৷ গ্রেপ্তার একজন৷ রবিবার গোপন খবরের ভিত্তিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি কোচ থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ফেন্সিডিল জাতীয় নেশার কফ  সিরাপ আটক করতে সক্ষম হয়েছে আগরতলা জিআরপি৷ ওসি সঞ্জিত সেন জানান এস পি – জি আর পি- অবগত করেন কাঞ্চণজঙ্ঘা এক্সপ্রেসের ভিপি কোচে নেশা সামগ্রী রয়েছে৷ সেই মতাবেক পার্সেল সুপারেনটেন্ডন্টকে খবর দেওয়া হয়৷ ভিপির মালিক প্রসেনজিৎ দেবনাথকে ষ্টেশনে ডাকা হয়৷ এরপর সাক্ষীদের সামনে রেখে ভিপি খোলা হয়৷ সমস্ত সামগ্রী তল্লাশি করে জি আর পি৷ ৫ টি কাপড়ের বান্ডিলের মধ্যে থেকে দশ কার্টুন ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয় জি আর পি৷ এই কার্টুন থেকে মোট ১৫৯৫ টি এসকাফের বোতল উদ্ধার হয়৷

Releated Posts

নভেম্বরের মধ্যে ত্রিপুরায় চালু হতে পারে আরও ৬টি একলব্য আবাসিক বিদ্যালয়

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে ত্রিপুরায় নতুন করে আরও ৬টি একলব্য মডেল…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top