News Flash

  • Home
  • দিনের খবর
  • গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ ভূপেন্দ্র প্যাটেলের, হর্ষ-সহ কয়েকজন হলেন মন্ত্রী
Image

গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ ভূপেন্দ্র প্যাটেলের, হর্ষ-সহ কয়েকজন হলেন মন্ত্রী

গান্ধীনগর, ১২ ডিসেম্বর (হি.স.): গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছেন ভূপেন্দ্র প্যাটেল। সোমবার দুপুর দু”টো নাগাদ গান্ধীনগরের নতুন সচিবালয়ের কাছে হেলিপ্যাড গ্রাউন্ডে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে গুজরাটের অষ্টদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভূপেন্দ্র প্যাটেল। মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র প্যাটেলকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল আচার্য দেবব্রত।

মন্ত্রী হিসেবেও এদিন কয়েকজন শপথ নিয়েছেন, তাঁরা হলে-হর্ষ সাংভি, জগদীশ বিশ্বকর্মা, নরেশ প্যাটেল, বাচুভাই খাবাদ ও পুরুষোত্তম সোলাঙ্কি প্রমুখ। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ও বিজেপির শীর্ষ নেতৃত্ব।
সদ্য সমাপ্ত গুজরাট বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে গত ৮ ডিসেম্বর। ১৮২-সদস্যের গুজরাট বিধানসভায় রেকর্ড সংখ্যক আসনে জয়লাভ করেছে বিজেপি। বিজেপি জিতেছে ১৫৬টি আসনে, কংগ্রেস ১৭টি এবং আম আদমি পার্টি ৫টি আসনে জিতেছে।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top