News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুপ্রিম কোর্টে আরও এক বাঙালি বিচারপতি, কলকাতার দীপঙ্কর দত্ত এবার শীর্ষ আদালতে
Image

সুপ্রিম কোর্টে আরও এক বাঙালি বিচারপতি, কলকাতার দীপঙ্কর দত্ত এবার শীর্ষ আদালতে

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): আরও একজন বাঙালি সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত। সকাল ১০.৩০ মিনিট নাগাদ শীর্ষ আদালতের ১ নম্বর কোর্ট রুমে বিচারপতি দীপঙ্কর দত্তকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বিচারপতি দীপঙ্কর দত্ত শপথ নেওয়ার পর সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা বেড়ে হল ২৮।

সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের প্রায় আড়াই মাস পরে, বিচারপতি দীপঙ্কর দত্তকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। গত ২৬ সেপ্টেম্বর প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্তকে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঁচ বছরের আইনের কোর্সের প্রথম ব্যাচের স্নাতক ছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ১৯৮৯ সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কৌঁসুলি হিসেবে সুপ্রিম কোর্টেও ওকালতি করেছেন। রাজ্যের স্কুল সার্ভিস কমিশন-সহ শিক্ষা জগতের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আইনজীবীর দায়িত্ব পালন করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনের ‘গেস্ট লেকচারার’-ও ছিলেন। কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন ২০০৬-এ। ২০২০-র এপ্রিলে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হন। তাঁর বাবা সলিল কুমার দত্তও কলকাতা হাই কোর্টের বিচারপতি ছিলেন। ভগ্নীপতি অমিতাভ রায় সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাজ করেছেন।

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top