News Flash

  • Home
  • দেশ
  • মইনপুরী থেকে বিরাট জয়, লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন ডিম্পল যাদব
Image

মইনপুরী থেকে বিরাট জয়, লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন ডিম্পল যাদব

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মইনপুরী সংসদীয় আসন থেকে বিরাট জয় পেয়েছেন ডিম্পল যাদব। একইসঙ্গে নিজেদের গড় ধরে রেখেছে সমাজবাদী পার্টি। মইনপুরী থেকে জয়ের পর সোমবার লোকসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। শপথ নেওয়ার পর ডিম্পল যাদবকে অভিনন্দন জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

বিজেপির রঘুরাজ সিং শাক্যকে ২৮৬,৮১২ ভোটে পরাজিত করে মইনপুরী লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ব্যবধানে জিতেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। ১৯৯৬ সাল থেকে মইনপুরী আসনটি যাদব পরিবারের হাতেই রয়েছে। শেষ লোকসভা নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। গত ১০ অক্টোবর তাঁর মৃত্যুর কারণে এই আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। যাদব অধ্যুষিত এই আসন দখলে রাখতে মুলায়মের পুত্রবধূকে প্রার্থী করেছিল সমাজবাদী পার্টি। শ্বশুরের মইনপুরীতে বিশাল জয় পেয়েছেন পুত্রবধূ ডিম্পল।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top