News Flash

  • Home
  • খেলা
  • ব্লিটস দাবায় রাজ্য সেরা উমাশঙ্কর সংস্থার পুরস্কার বিতরণ সম্পন্ন
Image

ব্লিটস দাবায় রাজ্য সেরা উমাশঙ্কর সংস্থার পুরস্কার বিতরণ সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর।।

রাজ্য সেরা উমাশঙ্কর দত্ত। রাজ্য প্রাইজমানি ব্লিটস দাবা প্রতিযোগিতায়। রাজ্য দাবা সংস্থা (‌টি সি এ-‌র) উদ্যোগে হয় আসর। ‌রবিবার এন এস আর সি সি-‌র দাবা হলঘরে হয় আসর। ১০ রাউন্ডের হয় খেলা। তাতে অংশ নিয়েছিলেন ৫৬ জন দাবাড়ু। আসরে সাড়ে ৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন উমাশঙ্কর দত্ত। ৮ পয়েন্ট পেয়ে দিগন্ত রায়, সাড়ে ৭ পয়েন্ট পেয়ে ভোকলসে তৃতীয় ও চতুর্থ যথাক্রমে রমেশ কলই, স্বর্ণদ্বীপ নাথ এবং ৭ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান দখল করে দত্ত মেগনাস। খেলা পরিচালনা করেন অনুপম ভট্টাচার্য। খেলা শেষে বিকেলে  হয় সংস্থার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর কোং জুযেলার্সের কর্ণধার রূপক সাহা, ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী, রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু, কোষাধ্যক্ষ মিঠু দেবনাথ এবং রাজ্য সংস্থার অন্যাণ্য কর্তারা। বছরভর দাবা সংস্থার উদ্যোগে যে ক’টি জাতীয় প্রতিযোগিতার বাছাই পর্বের দাবা খেলা আয়োজন হয়েছে তার বিজয়ী প্রতিযোগীদের আজ পুরস্কৃত করা হয় এদিন। শতাধিক দাবাড়ুদের হাতে আজ তুলে দেওয়া হয় পুরস্কার। রাজ্য দাবাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে সে পরিকল্পনা নেওয়ার জন্য সংস্থার কর্তাদের কাছে অনুরোধ করেন কর্তারা। আসর সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন উদ্যোক্তা কমিটির সচিব অভিজিৎ ঘোষ।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top