News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ গ্রেপ্তার দুই
Image

উদয়পুরে লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ উদয়পুর হিরাপুরের হঠাৎ কলোনী এলাকার বাসিন্দা বিনয় মিয়া সরকারের বাড়িতে অভিযান চালায় আর কে পুর থানার পুলিশ৷ উদ্ধার হয় ৬৮০ টি ইয়াবা ট্যাবলেট৷  রবিবার গোপন খবরের ভিত্তিতে উদয়পুর মহারানী হিরাপুরের হঠাৎ কলোনী এলাকার বাসিন্দা বিনয় মিয়া সরকারের বাড়িতে অভিযান চালায় আর কে পুর থানার পুলিশ৷ উদ্ধার করা হয় ৬৮০ টি ইয়াবা ট্যাবলেট, ১৪০ টি ব্রাউন সুগারের খালি কৌটা, নগদ ১৩ হাজার টাকা এবং ১২ টি মোবাইল ফোন৷ একই সঙ্গে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ৷ এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ আটক দুই ব্যক্তির নাম বিনয় মিয়া সরকার ও  সৈকত মিয়া সরকার৷ আটক নেশা সামগ্রীর বাজার মুল্য লক্ষাধিক টাকা৷ তবে এদিনের অভিযানে বিনয় মিয়া সরকারের মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আর কে পুর থানার পুলিশ৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top