News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় বেসরকারী উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত
Image

তেলিয়ামুড়ায় বেসরকারী উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷  বিশ্বদ্বীপ হেলথ কেয়ার এন্ড ফিজিও থেরাপি ক্লিনিক এর উদ্যোগে বিনামূল্যে এক মেগা স্বাস্থ্য শিবির এর আয়োজন করা হয়৷ শিবিরের উদ্বোধন করেন বিধানসভার মূখ্য সচেতক কল্যানী রায়৷
রবিবার তেলিয়ামুড়াস্থিত  বিশ্বদ্বীপ হেলথ কেয়ার এন্ড ফিজিও থেরাপি ক্লিনিক এর উদ্যোগে  বিনামূল্যে এক মেগা স্বাস্থ্য শিবির এর আয়োজন করা হয়৷ শিবিরের উদ্বোধন করেন বিধানসভার মূখ্য সচেতক কল্যানী রায়৷ উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় , অবসর প্রাপ্ত চিকিৎসক ডঃ পিজুষ চৌধুরী, আগরতলা থেকে আগত ডঃ দ্বিপতেনু দেব, ডঃ কিশালয় মহাজন বিশ্বদ্বীপ হেলথ কেয়ার এন্ড ফিজিও থেরেপির কর্নধার ফিজিও ট্রেইনার ডঃ ইশিতা চন্দ সহ অন্যান্যরা৷ উল্লেখ্য তেলিয়ামুড়া শহরে দীর্ঘবছর ধরে ফিজিও থেরেপি করার মত কোন প্রতিষ্ঠান না থাকার কারণে এলাকার রোগীদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল৷ এই প্রথম তেলিয়ামুড়ায়  বিশ্বদ্বীপ হেলথ কেয়ার ফিজিও থেরেপির ব্যবস্থা করায় এলাকাবাসীর সুবিধা হবেন বলে জানান এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিগন৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top