News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহাকবি সুব্রহ্মণ্যমের বাড়িতে এস জয়শঙ্কর, কে ভি কৃষ্ণনের সঙ্গে বললেন কথা
Image

মহাকবি সুব্রহ্মণ্যমের বাড়িতে এস জয়শঙ্কর, কে ভি কৃষ্ণনের সঙ্গে বললেন কথা

বারাণসী, ১১ ডিসেম্বর (হি.স.): কাশীতে মহাকবি সুব্রহ্মণ্যম ভারতীর ৯৬ বছর বয়সী ভাইপো শ্রী কে ভি কৃষ্ণন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সর্বকালের সর্বশ্রেষ্ঠ তামিল সাহিত্যিকদের মধ্যে একজন, কাশীর হনুমান ঘাটে অবস্থিত মহাকবি ভারতীর বাসস্থান শিক্ষার কেন্দ্র এবং পবিত্র একটি তীর্থভূমি হিসেবেই খ্যাত।

রবিবার সকালে কাশীর হনুমান ঘাটে অবস্থিত মহাকবি ভারতীর বাসস্থানে যান জয়শঙ্কর। রবিবার মহাকবির জন্মদিন, সেই উপলক্ষ্যেই তাঁর বাড়িতে যাওয়া জয়শঙ্করের। সুব্রহ্মণ্যম ভারতীর ৯৬ বছর বয়সী ভাইপো শ্রী কে ভি কৃষ্ণনের সঙ্গেও কথা বলেছেন জয়শঙ্কর। এস জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, কাশীতে মহাকবি সুব্রহ্মণ্যম ভারতীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। তাঁর নাতনি থিরু কে ভি কৃষ্ণনজির কাছ থেকে আশীর্বাদ এবং উৎসাহ পেয়ে বিনীত।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top