News Flash

  • Home
  • প্রধান খবর
  • বীরভূমের সদাইপুরে দুর্ঘটনার কবলে টেট পরীক্ষার্থী, রাজি হলেন না পরীক্ষা দিতে
Image

বীরভূমের সদাইপুরে দুর্ঘটনার কবলে টেট পরীক্ষার্থী, রাজি হলেন না পরীক্ষা দিতে

বীরভূম, ১১ ডিসেম্বর (হি.স.): বীরভূম জেলায় দুর্ঘটনার কবলে পড়লেন এক টেট পরীক্ষার্থী। রবিবার সকালে গাড়িতে করে পরীক্ষা দিতে যাওয়ার সময় রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় ওই মহিলা পরীক্ষার্থী এবং তাঁর শাশুড়ি জখম হন। দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের সদাইপুর থানার বাঁধেরশোলের কাছে। পুলিশ জানিয়েছে, ওই পরীক্ষার্থীর বাড়ি সাঁইথিয়া থানার মাঝিগ্রামে। তাঁর টেট পরীক্ষার সিট পড়েছিল হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে।

সদাইপুর থানার পুলিশ তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি ওই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে উদ্যোগ নেয়। কিন্তু যেহেতু তাঁর শাশুড়ি আহত হয়েছেন এবং তাঁকে সঙ্গ দেওয়ার জন্য পরীক্ষা দিতে রাজি হননি ওই পরীক্ষার্থী। এমনটাই দাবি করেছে সদাইপুর থানা পুলিশ।

Releated Posts

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-বেলজিয়াম সম্পর্কের পর্যালোচনা, অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার মোদি ও ডি ওয়েভারের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন…

ByByNews Desk Sep 3, 2026

সংঘাতের দ্রুত সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত-বেলজিয়াম: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে ভারত ও বেলজিয়াম। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া—চলমান…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top