News Flash

  • Home
  • দিনের খবর
  • নাগপুর মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ের উদ্বোধন, এইমস নাগপুর দেশকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
Image

নাগপুর মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ের উদ্বোধন, এইমস নাগপুর দেশকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

নাগপুর, ১১ ডিসেম্বর (হি.স.): নাগপুর মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে ‘নাগপুর মেট্রোর ফেজ-২’-এর ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন মোদী। তিনি এইমস নাগপুরও দেশকে উৎসর্গ করেছেন। ২০১৭ সালের জুলাই মাসে এইমস নাগপুরের শিলান্যাস হয়েছিল, মাত্র কয়েক বছরের মধ্যে অত্যাধুনিক সুযোগ-সুবিধায় নির্মিত এইমস নাগপুর রবিবার দেশকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী।

রবিবার সকালে মহারাষ্ট্রের নাগপুর রেল স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের শুভযাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাগপুর রেল স্টেশনে সবুজ পতাকা নেড়ে হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের শুভযাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। বন্দে ভারত এক্সপ্রেসের শুভযাত্রা শুরুর শুভক্ষণে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও। নাগপুর ও বিলাসপুরের মধ্যে ছুটবে এই বন্দে ভারত এক্সপ্রেস।

হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের শুভযাত্রার সূচনা করার পাশাপাশি নাগপুর মেট্রোতেও চড়েছেন প্রধানমন্ত্রী। ফ্রিডম পার্ক থেকে খাপরি পর্যন্ত মেট্রোতে সফর করেছেন প্রধানমন্ত্রী। ফ্রিডম পার্ক স্টেশনে প্রধানমন্ত্রী নিজের টিকিট কাটেন, এরপর মেট্রোতে সফর করেছেন। এই সময়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। এরপরই নাগপুর মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে ‘নাগপুর মেট্রোর ফেজ-২’-এর ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন তিনি। ৬,৭০০ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি করা হবে ‘নাগপুর মেট্রোর ফেজ-২’।

এরপর হিন্দু হৃদয়সম্রাট বালাসাহেব ঠাকরে মহারাষ্ট্র সমৃদ্ধি মহামার্গের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী, এই মহামার্গ ৫২০ কিলোমিটার বিস্তৃত এবং নাগপুর ও শিরডিকে সংযুক্ত করেছে। প্রধানমন্ত্রী এরপরই অত্যাধুনিক সুযোগ-সুবিধা-সহ এইমস নাগপুরের উদ্বোধন করেছেন, ২০১৭ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী নিজেই নাগপুর এইমস-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। হাসপাতালটি বিদর্ভ অঞ্চলে আধুনিক স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করবে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top