News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়ার দুর্গাপুর গ্রামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার সাতসকালে
Image

গন্ডাছড়ার দুর্গাপুর গ্রামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার সাতসকালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷  শনিবার সাতসকালে ধলাই জেলার গন্ডাছড়ার দুর্গাপুর গ্রামে একটি কালী মন্দিরের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ জানা যায় ভ্রমণকারীরা সকালবেলা যখন ওই কালী মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন ওই রাস্তায় মৃতদেহটি পড়ে থাকতে দেখেন৷ মৃতদেহ পড়ে থাকার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ খবর পাঠানো হয় গন্ডাছড়া থানার পুলিশকে৷ খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ সেখানে ছুটে যায় এবং দেহটি উদ্ধার করে হাসপাতাল  নিয়ে যায়৷  হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ মৃতদেহটি সনাক্ত করা হয়েছে৷ তার নাম দিলীপ  দেব জানা গেছে৷ সে পেশায় গাড়ি চালক৷ তার বাড়ি গন্ডাছড়া বাজার সংলগ্ণ এলাকায়৷ কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে অবশ্য বিস্তারিত তথ্য জানা যায়নি৷ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে৷ ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই পুলিশ এ বিষয়ে নিশ্চিত হবে বলে জানিয়েছে৷ গাড়ি চালকের মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এটি অস্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড তা নিয়েও জনমনে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top