News Flash

  • Home
  • প্রধান খবর
  • গোর্খাল্যান্ডের দাবিতে সুর চড়ালেন তৃণমূল নেতা
Image

গোর্খাল্যান্ডের দাবিতে সুর চড়ালেন তৃণমূল নেতা

নয়া দিল্লি, ১০ ডিসেম্বর (হি. স.) : “পার্টি পরে, গোর্খাল্যান্ড আগে।” এভাবে অবস্থান বদলে মন্তব্য করলেন বিনয় তামাং। গোর্খাল্যান্ডের দাবিতে বিরোধীদের সঙ্গে একমঞ্চে সামিল তৃণমূল নেতা।

শুধু বিরোধীদের সঙ্গে একমঞ্চে সামিল হওয়া নয়, গোর্খাল্যান্ডের দাবিতে নয়া দিল্লিতে আয়োজিত বৈঠকে বিরোধীদের সঙ্গে গলাও মেলালেন দার্জিলিঙের তৃণমূল নেতা তথা জিটিএ সভাসদ বিনয় তামাং। যা সাধারণভাবে অস্বাভাবিক।

নয়া দিল্লিতে শনিবার থেকে দু-দিন ব্যাপী গোর্খা জনমুক্তি মোর্চা আয়োজিত এক সেমিনার শুরু হয়েছে। গোর্খাল্যান্ডের দাবিতে আয়োজিত এই সেমিনারে সকলের মতামত জানতে তরাই-ডুয়ার্সের রাজনৈতিক দলগুলির প্রতিনিধি সহ সমস্ত রাজ্যের প্রতিনিধি থেকে বুদ্ধিজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাহাড়ের প্রতিনিধি হিসাবে গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুং ছাড়াও হামরো পার্টি-র প্রধান অজয় এডওয়ার্ডস যেমন রয়েছেন, তেমনই সেমিনারে যোগ দিয়েছেন পাহাড়ের দীর্ঘ আন্দোলনে যুক্ত থাকা তৃণমূল নেতা বিনয় তামাং।

এদিন প্রায় দু-ঘণ্টা ধরে চলা সেমিনারে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে পৃথক রাজ্য, গোর্খাল্যান্ডের দাবি তুলে সকলকে সহমত হওয়ার আবেদন জানান গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুং। একই সুর শোনা যায় ‘হামরো পার্টি’ প্রধান অজয় এডওয়ার্ডসের গলায়। গোর্খাদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে পাহাড়ে স্বচ্ছ রাজনীতি এবং পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পাহাড়ের এই দুই নেতার সঙ্গে একই সুর শোনা যায় বিনয় তামাংয়ের গলাতেও। যা বিস্ময়কর বলেই মনে করছেন রাজনীতিকদের একাংশ।

Releated Posts

বার্ষিক শীর্ষ সম্মেলনে ‘আমার বন্ধু’ মোদীকে স্বাগত জানাতে পেরে সম্মানিত: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ

ক্যানবেরা, ৪ জুলাই (আইএএনএস): আগামী ৮ থেকে ১০ জুলাই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে অনুষ্ঠিতব্য…

ByByNews Desk Jul 4, 2026

স্বামী বিবেকানন্দের প্রখর মেধা ও অনুপ্রেরণাদায়ক ভাবনা আজও কোটি তরুণের পথপ্রদর্শক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): স্বামী বিবেকানন্দের মহাসমাধি দিবস উপলক্ষে শনিবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতীয়…

ByByNews Desk Jul 4, 2026

রাম মন্দির অনুদান কেলেঙ্কারি নিয়ে আরএসে-এর ‘দেরিতে অবস্থান’, প্রশ্ন তুলল কংগ্রেস ও শিবসেনা-ইউবিটি

নতুন দিল্লি, ৩ জুলাই (আইএএনএস): রাম মন্দিরে অনুদান ও ভোগের অর্থে কথিত আর্থিক অনিয়মের ঘটনায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দির অনুদানে অনিয়মের অভিযোগ: অযোধ্যা আদালতে মামলা করবেন দিগ্বিজয় সিং

ভোপাল, ৩ জুলাই (আইএএনএস): কংগ্রেসের প্রবীণ নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ঘোষণা করেছেন যে, রাম মন্দির…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top