News Flash

  • Home
  • খেলা
  • তিন বছর পর এক দিনের ম্যাচে সেঞ্চুরি করে পন্টিংয়ের রেকর্ড ভাঙলেন কোহলি
Image

তিন বছর পর এক দিনের ম্যাচে সেঞ্চুরি করে পন্টিংয়ের রেকর্ড ভাঙলেন কোহলি

চট্টগ্রাম, ১০ ডিসেম্বর (হি. স.) : তিন বছর পর সেঞ্চুরি করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি শনিবার বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় তথা সিরিজের শেষ এক দিনের ম্যাচে দুরন্ত ব্যাটিং করে সেঞ্চুরি করেন বিরাট । এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের বড় রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।

এদিন ৪টি চারের সাহায্যে ৫৪ বলে ফিফটি ছুঁয়েছেন বিরাট কোহলি। এর পরে, তাকে ইশান কিষাণকে সমর্থন করতে দেখা যায়। যিনি অন্য প্রান্তে ব্যাট করছিলেনন। ৮৫ বলে ১১ চার ও ১ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল তাঁর মোট ৭২তম সেঞ্চুরি। এর ফলে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং, যার মোট ৭১টি আন্তর্জাতিক সেঞ্চুরি ছিল, তিনি এখন বিরাট কোহলির থেকে পিছিয়ে গেলেন।

এদিকে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৩ বছর পর প্রথমবারের মত সেঞ্চুরি ছুঁয়ে ফেললেন ভারতীয় এই অভিজ্ঞ। ২০১৯ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে শেষবার একদিনের ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। তারপর থেকে, তিনি অনেক হাফ-সেঞ্চুরি ইনিংস খেলেছিলেন এবং তিনবার ৮০-এর উপরে রান করার পরে আউট হয়ে গিয়েছিলেনবিরাট । অবশেষে ১০ ডিসেম্বর ২০২২-এ বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে ফেললেন কহোলি ।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top