News Flash

  • Home
  • খেলা
  • মনোমোহন দাস স্মৃতি প্রাইজমানি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল রবিবার
Image

মনোমোহন দাস স্মৃতি প্রাইজমানি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল রবিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। মনোমোহন দাস স্মৃতি ভলিবল টুর্নামেন্ট এখন বেশ জমজমাট পর্যায়ে। পঞ্চম বারের মতো আয়োজিত মনোমোহন দাস স্মৃতি পুরুষদের উন্মুক্ত ভলিবল প্রতিযোগিতা শুক্রবার বিকেলে মহাত্মা গান্ধী স্কুল প্রাঙ্গনে শুরু হয়েছে। আগামীকাল তার ফাইনাল ম্যাচ এবং প্রতিযোগিতা শেষে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবারে দ্বিতীয় দিনের খেলায় মেলাঘরের ভিরায়া কালী বাড়ি দল ২৫-২২, ২২-২৫ ও ১৬-১৪ পয়েন্টে অর্থাৎ ৩-২ সেটে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে। উল্লেখ্য টুর্নামেন্টে খেলোয়ারদের জার্সি স্পন্সর করেছে হিরো, নীলাদ্রি মোটরস। টুর্নামেন্ট পরিচালনায় মনিপুর থেকে আগত জাতীয় মানের রেফারি সনাযোবা সিংকে উদ্যোক্তাদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। আজকের খেলায় সেরা খেলোয়াড় বামুটিয়ার ব্রেভ ক্লাবের সৌরভ দেব-কে উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রসেনজিৎ দাস প্রাইজ মানি প্রদান করেছেন। উৎসাহ ও উদ্দীপনা পূর্ণ এই ভলিবল টুর্নামেন্টে সামিল হওয়ার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে সচিব ভবতোষ দাস সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top