News Flash

Image

কাছাড়ের ধলাইয়ে ২৮ ব্যাগ বার্মিজ সুপারি বাজেয়াপ্ত, ধৃত এক

ধলাই (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : আজ শনিবার সকালে কাছাড় জেলার ধলাইয়ে ফের বার্মিজ সুপারি ভর্তি লরি বাজেয়াপ্ত করা হয়েছে। এনএল ০১ কে ৫৬৩৭ নম্বরের একটি লরি থেকে ধলাই থানার পুলিশ উদ্ধার করেছে ২৮ ব্যাগ বার্মিজ সুপারি।

জানা গেছে, মিজোরাম থেকে কাছাড় জেলায় আসছিল বার্মিজ সুপারি বোঝাই লরিটি। কিন্তু আন্তঃরাজ্য সীমান্ত অতিক্রম করে কাছাড়ের (অসম) লায়লাপুর পিপি গেটে আসলে লরিতে তাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণের বার্মিজ সুপারিগুলি।

ধলাই থানার জনৈক পুলিশ আধিকারিক জানান, অবৈধভাবে বার্মিজ সুপারি পাচারের দায়ে কাছাড় জেলার কালাইন বাজার এলাকার জনৈক সাহাব উদ্দিন বরভুইয়াঁর ২৮ বছরের ছেলে লরি চালক সালিমুল ইসলাম বড়ভুইয়াঁকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি লরিকে বাজেয়াপ্ত করেছে ধলাই পুলিশ।

Releated Posts

২৯ নভেম্বর ভারত মণ্ডপমে বেজে উঠবে ভূপেন হাজারিকার গান

গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২৯ নভেম্বর…

ByByNews Desk Sep 28, 2026

মেঘালয়ে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের সন্দেহে শ্বাসরোধ, অসমের ৪ শ্রমিকের মৃত্যু

শিলং, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার রাংডোকরাম গ্রামে নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ সেপটিক ট্যাঙ্কে কাজ করার…

ByByNews Desk Sep 28, 2026

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top