News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষকতায় পুনর্বহালের দাবীতে মানব বন্ধন করল চাকরীচ্যুত শিক্ষকরা
Image

শিক্ষকতায় পুনর্বহালের দাবীতে মানব বন্ধন করল চাকরীচ্যুত শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷  আর টি আই এবং পেরা ১০৭ কে মান্যতা দিয়ে ১০৩২৩ শিক্ষকদের শিক্ষকতায় পুনর্বহাল করার মানবিক আবেদন নিয়ে শুক্রবার মানব বন্ধনের ডাক দেয় জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০৩২৩৷ সেই মোতাবেক এদিন সার্কিট হাউস এলাকায়  রাস্তার দুধারে প্ল্যাকার্ড হাতে মানব বন্ধনে সামিল হয় চাকুরীচ্যুত শিক্ষক শিক্ষিকারা৷ মুখ্যমন্ত্রী তথা মন্ত্রিসভার সদস্যদের কাছে এই ক্ষেত্রে মানবিক আবেদন জানায় জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০৩২৩৷ এদিন কর্মসূচী সম্পর্কে জানাতে গিয়ে জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০৩২৩-র নেতা কমল দে জানান মুখ্যমন্ত্রী প্রথম পর্যায়ে ১০৩২৩-র বিষয় নিয়ে লিগ্যাল এডভাইজারদের সঙ্গে বৈঠক করেছেন৷ দ্বিতীয় পর্যায়ের বৈঠক করতে পারেননি বিভিন্ন ব্যস্ততার জন্য৷ এদিনের মানব বন্ধনের মাধ্যমে শেষবারের মত মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয় দ্বিতীয় পর্যায়ের বৈঠকে বসে প্রতিশ্রুতি মোতাবেক সমস্যা সমাধান করার জন্য৷ আর টি আই এবং পেরা ১০৭ কে মান্যতা দিয়ে তাদের বিদ্যালয়মুখি করার আহ্বান জানান তারা৷

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top