News Flash

  • Home
  • খেলা
  • সৌরাষ্ট্র জয়ের রেশ না কাটতেই
Image

সৌরাষ্ট্র জয়ের রেশ না কাটতেই

পাঞ্জাবে বিশাল ধাক্কা ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ৮ ডিসেম্বর।। সৌরাষ্ট্রে জয় তো পাঞ্জাবে হার। সৌরাষ্ট্রের বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ের রেশ কাটতে না কাটতেই ত্রিপুরার মেয়েরা অর্থাৎ অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল পরাজয়ের স্বাদ পেয়েছে পাঞ্জাবের কাছে। দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে পাঞ্জাব ১০৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। খেলা হচ্ছে বিসিসিআই আয়োজিত অনূর্ধ্ব ১৯ মহিলাদের এক দিবসীয় ক্রিকেট। বুধবার প্রথম ম্যাচে ত্রিপুরা রোমাঞ্চকর ভাবে এক রানের ব্যবধানে সৌরাষ্ট্রকে পরাজিত করেছিল। আজ, বৃহস্পতিবার পাঞ্জাবের কাছে পরাস্ত হতে হয়েছে ত্রিপুরাকে। অনেকের মতে বিরতিহীন ম্যাচের সিডিউলকে কিছুটা দায়ী করা হলেও কার্যত সেটা একটি অজুহাত মাত্র। ‌ মুখ্যত: যে বিষয়টা পরিষ্কার আকারে দেখা দিচ্ছে তাহলো এজাতীয় এক দিবসীয় ম্যাচের ক্ষেত্রে ত্রিপুরা দলের আরও প্র্যাকটিস প্রয়োজন। ম্যাচ শুরুতে টস জিতে পাঞ্জাব দলের দলনেতৃ মুসকান সৌগি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার আয়াশমিন কৌরের ৫৬ রান, হরসিম রঞ্জিতের ৬৩ রান, আকাঙ্ক্ষার অপরাজিত ৫৪ রান উল্লেখযোগ্য। অতিরিক্ত খাতে প্রদত্ত ২৬ রান এখানে কম নয়। যার মধ্যে ওয়াইড বল রয়েছে ২১টি। ত্রিপুরা দলের বোলার পারমিতা চক্রবর্তী ৩৬ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নেয়। এছাড়া মমিতা দেব, অন্বেষা দাস ও বিজয়া ঘোষ প্রত্যেকের একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরার প্রারম্ভিক ব্যাটার্সরা বিশেষ করে অস্মিতা নাথের ২৩ রান শিল্পী দেবনাথের ২৭ রান এবং অনামিকা দাসের ৩০ রান উল্লেখ করার মতো। অতিরিক্ত হিসেবে ৩৯ রান পেলেও ত্রিপুরা দলের মিডল ও টেল এন্ডারদের চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা দেড়শ রানও সংগ্রহ করতে পারেনি। ৪৫ ওভার ১ বল খেলে রাজ্য দল ১৪৪ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। পাঞ্জাব দলের অমরজোত কর ২৭ রানে তিনটি, অক্ষিতা ভগত ও হারমান দুটি করে  উইকেট পেয়েছে। ত্রিপুরার পরবর্তী ম্যাচ ১০ ডিসেম্বর রবিবার, মেঘালয়ের বিরুদ্ধে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top