News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিপরা মথার বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলো বিশ্ব বাঙালি জনজাগরণ মঞ্চ
Image

তিপরা মথার বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলো বিশ্ব বাঙালি জনজাগরণ মঞ্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ তিপরা মথার বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলো বিশ্ব বাঙালি জনজাগরণ মঞ্চ৷ তিপরা মথার  সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন দুই জাতি গোষ্ঠীর মধ্যে বিভাজন সৃষ্টির চক্রান্ত করছেন বলেও অভিযোগ করা হয়েছে৷ মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন  দিল্লিতে গিয়ে মিথ্যাচার শুরু করেছেন বলে গুরুতর অভিযোগ এনেছে বিশ্ব বাঙালি জন্যজাগরণ মঞ্চ৷ তিপরা মথা  সহ কিছু আঞ্চলিক উপজাতিভিত্তিক রাজনৈতিক দল রাজ্যে জাতি বিরোধী রাষ্ট্রবিরোধী বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ শুরু করেছে বলে অভিযোগ করা হয়েছে৷ মঞ্চের প্রতিষ্ঠাতা নির্মল রুদ্রপাল বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ ধরনের দলগুলিকে রক্তে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন৷ এসব নেতারা ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে৷ সিপিএম এবং কংগ্রেস দল বাঙালি বিরোধী শক্তিকে অক্সিজেন দিয়ে ক্ষমতায় আসতে চাইছে বলেও তারা গুরুতর অভিযোগ করেন৷ নিজেদের ভবিষ্যৎ ও ভূমি সুরক্ষার  তাগিদে সকলকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব বাঙালি জনজাগরণ মঞ্চের নেতা নির্মল রুদ্র পাল৷ তিনি বলেন বর্তমান সরকারের আমলে জনজাতি অংশের মানুষের অধিকার সুরক্ষায় যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে মিথ্যাবাদী আখ্যায়িত করে সংগঠনের নেতৃবৃন্দ বলেন কল্যাণপুর বাজার কলোনী এবং মাথায় এর গণহত্যার কথা রাজ্যের জনগণ ভুলে যাননি৷ মিথ্যা কথা বলে দুটি জাতি গোষ্ঠীর মধ্যে বিভেদ ও হিংসার পরিবেশ সৃষ্টি করার বিরুদ্ধে সচেতন নাগরিকদের এগিয়ে আসার জন্য মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top