News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনকল্যাণ এবং নাগরিকদের স্বাচ্ছন্দ্য প্রদানে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে : মুখ্যমন্ত্রী
Image

জনকল্যাণ এবং নাগরিকদের স্বাচ্ছন্দ্য প্রদানে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ ডিসেম্বর (হি. স.) : আগরতলা শহরবাসীর জীবন রেখা হচ্ছে হাওড়া নদী। বর্তমান সরকারের সময় হাওড়া নদীর অববাহিকার সৌন্দর্যায়ন ও একে দূষণমুক্ত করার বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। আজ আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের উদ্যোগে হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

তাঁর কথায়, এই প্রকল্পটি সিটি ইনভেস্টমেন্টস টু ইনোভেট, ইন্টিগ্রেট এন্ড সাস্টেইন প্রোগ্রামের একটি যৌথ কর্মসূচি। ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারত সরকারের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক, ন্যাশনাল ইনস্টিটিউট অব আরবান অ্যাফেয়ার্স দ্বারা মিলিতভাবে এই প্রকল্পটি রূপায়ণ করা হবে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা শহরকে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হচ্ছে যা অনেককেই অভিভুত করে। ভারতবর্ষের ১০০টি শহরের মধ্যে আগরতলা শহরকে স্মার্ট সিটির অন্তর্ভূক্ত করার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ সম্পন্ন হলে আগরতলা শহর আরও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।

তাঁর দাবি, বর্তমান সরকার জনকল্যাণ এবং নাগরিকদের স্বাচ্ছন্দ্য প্রদানে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এই সরকার, আমার সরকার-এই অনুভূতি যাতে প্রত্যেকের মধ্যে কাজ করে সেজন্য যা যা করা প্রয়োজন তাই বর্তমান সরকার করে চলেছে।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে প্রতি ঘরে সুশাসন অভিযান কর্মসূচির মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলির সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। মানুষের মৌলিক পরিষেবাগুলি পৌঁছে দিতে গ্রাম পঞ্চায়েত থেকে রাজ্যস্তরে আয়োজিত হচ্ছে বিভিন্ন মেলা ও সচেতনতামূলক কর্মসূচি।

তাঁর বক্তব্য, ত্রিপুরা সরকার মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। মহিলাদের শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি বর্তমান সরকার সেই লক্ষ্যেই নিরন্তর কাজ করছে। বর্তমানে বেড়েছে মহিলা পরিচালিত স্ব-সহায়ক গোষ্ঠী। রাজ্যের মানুষ আত্মনির্ভর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেছেন।

এদিকে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা শহরের পরিস্কার পরিচ্ছন্নতা এবং যানজট মুক্ত রাখার ক্ষেত্রে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। স্বাগত বক্তব্যে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সি ই ও ডা. শৈলেশ কুমার যাদব বলেন, এই প্রকল্পে হাওড়া নদীর পার্শ্ববর্তী এলাকা দশমীঘাটকে লোয়ার পয়েন্ট ধরে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এলাকায় কাজ করা হবে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top