News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গুজরাটে ৩২টি আসনে জয় বিজেপির; এগিয়ে ১২৫টিতে, ধরাশায়ী কংগ্রেস জিতল দু’টি ও ১৫টিতে এগিয়ে
Image

গুজরাটে ৩২টি আসনে জয় বিজেপির; এগিয়ে ১২৫টিতে, ধরাশায়ী কংগ্রেস জিতল দু’টি ও ১৫টিতে এগিয়ে

আহমেদাবাদ, ৮ ডিসেম্বর (হি.স.): গুজরাটে কংগ্রেস ও আম আদমি পার্টিকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে রয়েছে বিজেপি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি ৩২টি আসনে জয়লাভ করেছে, এগিয়ে রয়েছে ১২৫টি আসনে, কংগ্রেস দু’টি আসনে জিতেছে ও ১৫টি আসনে এগিয়ে এবং আম আদমি পার্টি ৫টি আসনে এগিয়ে রয়েছে। ম্যাজিক ফিগার ৯২টি আসনের গণ্ডি অনেক আগেই অতিক্রম করেছে বিজেপি। ইতিমধ্যেই আনন্দে মেতে উঠেছে বিজেপি শিবির।

গুজরাটে এবার ভোটগ্রহণ হয়েছে দুই দফায়, মোট ১৮২টি আসনের মধ্যে জিততে প্রয়োজন ৯২। ইতিমধ্যেই সেই সংখ্যা অতিক্রম করেছে বিজেপি। ১৯৯৮ সাল থেকে টানা গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। তার আগে অবশ্য ১৯৯৫ সালে ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির। কিন্তু সরকার টিকিয়ে রাখতে পারেনি। এ বারের গুজরাট বিধানসভা ভোটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল কংগ্রেস এবং আম আদমি পার্টি। লড়াই হয়েছে ত্রিমুখী। গুজরাটে নির্দল এগিয়ে ৩টি আসনে, সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে একটি আসনে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top