News Flash

Image

জাতীয় দলের মর্যাদা অর্জনের পথে আম আদমি পার্টি

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি. স.) : অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে জাতীয় দলে পরিণত হতে চলেছে আম আদমি পার্টি (এএপি)। গুজরাট বিধানসভা নির্বাচনের ভোট গণনায় দলটি ১২ শতাংশ ভোট এবং ৬টি আসন পেতে চলেছে। জাতীয় দল হওয়ার জন্য আপের-এর প্রয়োজন ছিল ৬ শতাংশ ভোট এবং গুজরাটে ২টি আসন।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী এবং আপ নেতা মণীশ সিসোদিয়া বৃহস্পতিবার বলেছেন যে, আম আদমি পার্টি গুজরাটের ভোটের ফলাফলের মাধ্যমে একটি জাতীয় দল হয়ে উঠবে। সিসোদিয়া টুইট করেছেন যে প্রথমবারের মতো শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কিত রাজনীতি দেশে একটি পরিচয় তৈরি করছে। এজন্য দেশবাসীকে অভিনন্দন।

প্রসঙ্গত, একটি দলকে জাতীয় দল হতে হলে ৪টি রাজ্যে রাজ্য স্তরের স্বীকৃতি পেতে হয়। রাজ্য স্তরে দলীয় মর্যাদা পেতে একটি দলের প্রয়োজন ২ আসন এবং ৬ শতাংশ ভোট ।

আম আদমি পার্টি বর্তমানে দিল্লি ও পাঞ্জাব দুই রাজ্যে সরকার চালাচ্ছে। এবং গোয়াতে দুটি আসন জিতেছে এবং ৬.৮ শতাংশ ভোট ভোট পেয়েছে। আজ গুজরাটের ফলাফলের সাথে সাথে গুজরাটেও আপ একটি রাজ্য দলের মর্যাদা পেতে চলেছে, এর পরে আম আদমি পার্টি একটি জাতীয় দলে পরিণত হবে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top