News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটে ১২৩টি আসনে এগিয়ে বিজেপি; আনন্দে মেতে উঠল গেরুয়া শিবির, কংগ্রেস অনেকটাই পিছিয়ে
Image

গুজরাটে ১২৩টি আসনে এগিয়ে বিজেপি; আনন্দে মেতে উঠল গেরুয়া শিবির, কংগ্রেস অনেকটাই পিছিয়ে

আহমেদাবাদ, ৮ ডিসেম্বর (হি.স.): গুজরাটে কংগ্রেস ও আম আদমি পার্টিকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বিজেপি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি এগিয়ে রয়েছে ১২৩টি আসনে, কংগ্রেস ২২টি আসনে ও আম আদমি পার্টি ১০টি আসনে এগিয়ে রয়েছে। প্রাথমিক প্রবণতা অনুযায়ী, ৯২টি আসনের গণ্ডি অতিক্রম করেছে বিজেপি। ইতিমধ্যেই আনন্দে মেতে উঠেছে বিজেপি শিবির।

গুজরাটে এবার ভোটগ্রহণ হয়েছে দুই দফায়, মোট ১৮২টি আসনের মধ্যে জিততে প্রয়োজন ৯২। ইতিমধ্যেই সেই সংখ্যা অতিক্রম করেছে বিজেপি। ১৯৯৮ সাল থেকে টানা গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। তার আগে অবশ্য ১৯৯৫ সালে ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির। কিন্তু সরকার টিকিয়ে রাখতে পারেনি। এ বারের গুজরাট বিধানসভা ভোটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল কংগ্রেস এবং আম আদমি পার্টি। লড়াই হয়েছে ত্রিমুখী।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top