News Flash

  • Home
  • খেলা
  • সেইল ফুটবল একাডেমির জন্য ত্রিপুরার ৫ খেলোয়াড় বাছাইকৃত
Image

সেইল ফুটবল একাডেমির জন্য ত্রিপুরার ৫ খেলোয়াড় বাছাইকৃত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।। পাঁচ জন খেলোয়াড় বাছাইকৃত হয়েছে। সেইল ফুটবল একাডেমির জন্য রাজ্যের ফুটবল খেলোয়াড়দের জন্য এটি একটি আশাপ্রদ খবর। বিগত বছরের মতো এবারও সেইল ফুটবল একাডেমির জন্য ত্রিপুরা থেকে ফুটবলার বাছাইয়ের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেকশন ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছিল। দুদিন ব্যাপী এই সিলেকশন ট্রায়ালে সেইল ফুটবল একাডেমি থেকে সেইলের উচ্চপদস্থ আধিকারিক তথা ইস্টবেঙ্গল, মোহনবাগান দলের প্রাক্তন ফুটবলার ও কোচ প্রমুখ আগরতলায় এসেছিলেন। তাঁদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সিলেকশন ট্রায়াল থেকে পাঁচজন প্রতিভাবান ফুটবলারকে বাছাই করা হয়েছে। সেইল ফুটবল একাডেমির জন্য। উল্লেখ্য, এবারের বাছাইকৃত ফুটবলাররা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ঝাড়খণ্ডের বোকারোস্থিত সেইল ফুটবল একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পাবে। বাছাইকৃত পাঁচ ফুটবলাররা হলঝ আদিত্য কুমার সিনহা, কোয়ারিং দেববর্মা, থোঙ্গাম নিকোলাস সিং, বিশাল দেববর্মা ও সমাই জমাতিয়া। যথাসময়ে তাদের ঝাড়খণ্ডের বোকারোতে সেইল ফুটবল একাডেমিতে ডেকে নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে, এই ফুটবলার সিলেকশন ট্রায়ালের ব্যবস্থাপনায় ছিল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। জয়েন্ট সেক্রেটারি পার্থসারথি গুপ্ত টিএফএ-র পক্ষ থেকে তাতে প্রতিনিধিত্ব করেছেন।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top