News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে পৃথক বাইক দূর্ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ীসহ তিনজন
Image

কৈলাসহরে পৃথক বাইক দূর্ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ীসহ তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷  কৈলাসহর পাইতুরবাজারস্থিত মহাদেব বাড়ি সংলগ্ণ এলাকায় বাইক দুর্ঘটনা এক ব্যবসায়ী গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ মঙ্গলবার রাত সাড়ে নয়টা নাগাদ  কৈলাসহর পাইতুরবাজারস্থিত মহাদেব বাড়ি সংলগ্ণ এলাকায় একটি ভয়াভহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক চালক৷ দুর্ঘটনায় আহত বাইক চালক বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ জানা গেছে, আহত ওই বাইক চালকের নাম জয় ধর৷ বয়স ৩৫৷ বাড়ি কৈলাসহর পুরপরিষদের অধীনে বিদ্যানগর ১৭ নং ওয়ার্ড এলাকায়৷ জয় ধরের কৈলাসহর হকার্স কর্নারে একটি দোকান রয়েছে বলে জানা যায়৷ দোকান লাগিয়ে বাড়ি ফেরার পথে ৯ টা ৩০ মিনিট নাগাদ কৈলাসহর  পাইতুরবাজারস্থিত মহাদেব বাড়ি সংলগ্ণ এলাকায় বাইক দুর্ঘটনার কবলে পড়ে৷ কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা নাকি একা একা বাইক দুর্ঘটনাটি ঘটে তা এখনো জানা যায়নি৷ বিকট শব্দে এলাকাবাসীরা এসে দেখতে পান যে জয় ধর রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে৷ এলাকাবাসী খবর পাঠান কৈলাশহর অগ্ণি নির্বাপক দপ্তরে৷ ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে কৈলাসহর অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা৷৷এসে গুরুতর আহত জয় ধরকে উদ্ধার করে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে গুরুতর আহত অবস্থায় জয় ধরের চিকিৎসা চলছে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে৷ পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার  পুলিশ অফিসার উজ্জ্বল চৌধুরীর নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী৷এসে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ বাইকটি উদ্ধার করে কৈলাশহর থানায় নিয়ে আসে৷ বর্তমানে দুর্ঘটনাগ্রস্থ বাইকটি কৈলাশহর থানার হেফাজতে রয়েছে৷ উক্ত ঘটনায় মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে৷
বুধবার কৈলাশহরে বাইক দুর্ঘটনায়  দম্পতি গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত দম্পতিকে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷  বুধবার আবারও কৈলাশহর থেকে টিলা বাজার রাস্তায় ভয়াবহ বাইক দুর্ঘটনা৷এই ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত দুই জন৷ ঘটনার বিবরণে জানা যায় যে কৈলাশহর কুবঝার নিবাসী সাবির আলি  নামে এক যুবক তার স্ত্রীকে বাইকের পিছনে করে কুবঝার থেকে টিলা বাজারের দিকে আসছিল৷ঠিক এই সময় কৈলাশহর ইরানি থানার পুলিশ টিলা বাজারের দক্ষিণের  কালভার্টের উপরে মোবাইলে বসে৷ সাবিবর আলি যখন বাইক নিয়ে টিলাবাজারের দিকে আসছিলেন হঠাৎ করে দেখতে পান টিলা বাজার কালভার্টের উপরে মোবাইল পুলিশ বসে আছে৷ মোবাইলে পুলিশ দেখামাত্র সাবিবর আলি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোর সাথে সজুড়ে ধাক্কা মারে৷ সাবিবর আলির বাইক অটোর সাথে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে সাবিবর আলি এবং সাবিবর আলির স্ত্রী বাইক নিয়ে রাস্তার পাশে পড়ে যায় ৷ সাবিবর আলি রাস্তার পাশে লুটিয়ে পড়ে আছে দেখতে পেয়ে এলাকাবাসী কৈলাশহর অগ্ণি নির্বাপক দপ্তরে খবর দেয়৷ কৈলাসহর থেকে ছুটে আসে অগ্ণি নির্বাপক দপ্তরের বড় একটি গাড়ি৷ অগ্ণি নির্বাপক দপ্তরের গাড়ি এসে গুরুতর আহত সাবিবর আলি এবং সাবিবর আলির স্ত্রীকে কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে যায়৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top