News Flash

  • Home
  • দেশ
  • কেন্দ্র ও প্রধানমন্ত্রীর আশীর্বাদ দরকার’: দিল্লি পুরনিগম জয়ের পর কেজরিওয়াল
Image

কেন্দ্র ও প্রধানমন্ত্রীর আশীর্বাদ দরকার’: দিল্লি পুরনিগম জয়ের পর কেজরিওয়াল

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.) : দিল্লির জনগণকে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে দলের বড় জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দীর্ঘ ১৫ বছরের বিজেপির শাসনের অবসান ঘটিয়ে এবার তারা দিল্লি নাগরিক পরিষেবার মসনদ দখল করতে সক্ষম হয়েছে।বুধবার দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই কেজরিওয়াল সদর দফতরে দলীয় কর্মীদের সম্বোধন করার সময় বলেন, “আমি এই জয়ের জন্য দিল্লির জনগণকে অভিনন্দন জানাই এবং পরিবর্তন আনার জন্য তাদের ধন্যবাদ জানাই।” তিনি আরও বলেন, “মানুষের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব, দিল্লির উন্নতির জন্য দলগুলিকে একত্রিত হওয়ার আহ্বান জানাই।” কেজরিওয়াল বলেছেন, “আমাদের কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার। আমাদের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের আশীর্বাদ প্রয়োজন।”

সর্বশেষ সংখ্যা অনুসারে আপ ২৫০টি আসনের সংখ্যাগরিষ্ঠতার উপরে ১৩৪টি আসন জিতেছে। বিজেপি ১০৪টি জিতেছে এবং কংগ্রেস ৯টি আসন জিতেছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top