News Flash

  • Home
  • দেশ
  • তামিলনাড়ুর চেঙ্গলপাট্টুতে তিনটি গাড়ির সংঘর্ষে মৃত্যু ছয়জনের
Image

তামিলনাড়ুর চেঙ্গলপাট্টুতে তিনটি গাড়ির সংঘর্ষে মৃত্যু ছয়জনের

চেঙ্গালপাট্টু, ৭ ডিসেম্বর (হি.স.) : তামিলনাড়ুর চেঙ্গলপাট্টুতে একটি সড়ক দুর্ঘটনায় তিনটি গাড়ির সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। আরও ছয়জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পল্লভরামের পাশে পোজিচালুর জ্ঞানম্বিকাই স্ট্রিট এলাকার দশজন লোক কার্তিকাই দীপম উত্সব উপলক্ষে একটি গাড়িতে তিরুভান্নামালাই আন্নামালাইয়ার মন্দিরে গিয়েছিল৷

বুধবার ভোরে দর্শন শেষ করে একই গাড়িতে বাড়ি ফিরছিলেন তারা। ভোর ৪টা নাগাদ মধুরান্থকামের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কন্টেইনার লরির সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়। একই সময়ে পেছন থেকে দ্রুতগামী আরেকটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ধাক্কা মারে। দুটি গাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রশেখর (৭০), শশিকুমার (৩৫), দামোদরন (২৮), ইহুমালাই (৬৫), গোকুল (৩৩) এবং শেখর (৫৫) নামে।
একই এলাকার সতীশ (২৭), শেখর (৩৭), আয়নার (৩৫) ও রবি (২৬) সহ আরও ছয়জন আহত হয়ে চেঙ্গলপাট্টু সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026

ভিসামুক্ত প্রবেশের সুযোগ নিয়ে মালয়েশিয়ায় চাকরি খুঁজতে যাওয়া থেকে ভারতীয়দের সতর্ক করল হাইকমিশন

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশের সুযোগকে কাজে লাগিয়ে মালয়েশিয়ায় চাকরির সন্ধানে যাওয়া থেকে ভারতীয় নাগরিকদের…

ByByNews Desk Sep 22, 2026

তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে মমতা শিবিরের অধিকার বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘মূল কিন্তু সংখ্যালঘু’ গোষ্ঠী হিসেবে চিহ্নিত প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও…

ByByNews Desk Sep 21, 2026

পাঁচ পুরনো মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০০৭ সালের আরও পাঁচটি পুরনো…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top