News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি শাসিত কুর্তি পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল স্বদলীয়রাই
Image

বিজেপি শাসিত কুর্তি পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল স্বদলীয়রাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ সিপিএম বিজেপি জোট বেঁধেছে বাম বিধায়কের কুর্তি গ্রামে৷ জোট বলতে বিজেপির বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্য ও সিপিএম দলের পঞ্চায়েত সদস্যারা মিলে অনাস্থা আনে প্রধান ও উপ প্রধানের উপর৷ এগারো আসনের কুর্তি গ্রাম পঞ্চায়েতটি বিজেপি দলের আটজন ও সিপিআইএম দলের তিনজন নির্বাচিত প্রতিনিধি হওয়াতে পঞ্চায়েতটি সিপিআইএম দলের হাত থেকে বিজেপির দখলে আসে৷ কিন্তু বিজেপির দখলে আসার পর থেকে পঞ্চায়েতে লাগামহীন দুর্নীতি ও স্বজন পোষণ নিয়ে সরব হন বিজেপি দলের চারজন পঞ্চায়েত সদস্য সদস্যা৷ তাদের সঙ্গে সামিল হন বিরোধী সিপিআইএম দলের অপর তিন জন পঞ্চায়েত সদস্যরা৷ অথচ তাদের অভিযোগকে পাত্তা না দিয়ে বিজেপি দলের নির্বাচিত প্রধান সুব্রত শব্দকর, উপ প্রধান ফারহান খান সহ দুই সদস্য মিলে অবাধে দুর্নীতি চালানোর অভিযোগ উঠতে শুরু করে৷ অবশেষে নিরুপায় হয়ে বিজেপি দলের চার পঞ্চায়েত সদস্য আলতাফ হোসেন, রিয়াজ আলী, জোবেদা খাতুন, আমিনা বেগম সহ সিপিআইএম দলের তিন জন পঞ্চায়েত সদস্য সদস্যা গত পনেরো অক্টোবর জেলা পঞ্চায়েত অফিসারের নিকট অনাস্থা প্রস্তাব আনেন৷সেই মোতাবেক গত চৌদ্দ নভেম্বর সোমবার অনাস্থা প্রস্তাবের একমাস পূর্ন হয়৷ তাছাড়া এদিন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন দুপুর বারোটায় স্থানীয় পঞ্চায়েতে ছয় দফা দাবি নিয়ে গন ডেপুটেশনে মিলিত হন অনাস্থা প্রস্তাবকারী সাতজন পঞ্চায়েত সদস্য সদস্যা সহ স্থানীয় জনগণ৷ অনাস্থা প্রস্তাব আনা সাতজন পঞ্চায়েত সদস্য সদস্যাদের অতিসত্বব নো কনফিডেন্স এর জন্য অতিসত্বর স্পেশাল মিটিংয়ের ব্যবস্থা করার দাবি তুলেন৷ তারপর ছয় ডিসেম্বর স্পেশাল মিটিং এর দিনক্ষণ ধার্য হয়৷ কিন্তু কাকতালীয় ভাবে পাঁচ ডিসেম্বর বিবৃতির স্পেশাল মিটিং বাতিল করলে বিদ্রোহী সাত জন পঞ্চায়েত সদস্য সদস্যাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়৷তার জেরে সাতজন পঞ্চায়েত সদস্য সদস্যা ও সানীয় জনগণ মঙ্গলবার সকাল এগারোটায় পঞ্চায়েত অফিসে তালা দিয়ে তসিল টিল্লার মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ শুরু করেন৷তাতে করে পঞ্চায়েত সহ একাধিক সরকারি প্রতিষ্ঠান তালা বন্দি হয়ে পড়ে৷ প্রতিবাদকারীদের দাবি অতিসত্বব স্পেশাল মিটিং না হলে তাদের এই প্রতিবাদ চলবে৷তবে প্রশাসনিক তরফে কোন আধিকারিক ঘটনাস্থলে আসেন নি৷

Releated Posts

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top