News Flash

Image

নামখানায় হাত বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধার গৃহবধূর

নামখানা, ৬ ডিসেম্বর (হি. স.) : এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতার নাম সুষমা সিং(৩১)। মঙ্গলবার দুপুর ওই গৃহবধূর হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় দক্ষিন ২৪ পরগনার নামখানা থানার অন্তর্গত দক্ষিন চন্দনী চারের ঘেরি এলাকা থেকে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ।

অভিযোগ দিনের পর দিন সুষমার স্বামী অসীম সিং দিনের পর দিন স্ত্রীর উপর অত্যাচার করতো। সুষমার দুই সন্তান থাকলেও সন্তানদের সামনেই তাঁকে মারধর করা হতো বলেই দাবি স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল দশটা নাগাদ গৃহবধূর ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় মানুষ। সুষমা সিংয়ের এক ছেলে(৪) আর এক মেয়ে(৯) রয়েছে। স্থানীয়রাই এ বিষয়ে খবর দেয় নামখানা থানায়। সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি কিভাবে এই ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরাই খুন করেছে ওই গৃহবধূকে। ঘটনার পর থেকেই পলাতক স্বামী অসীম সিং সহ পরিবারের সদস্যরা।

Releated Posts

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-বেলজিয়াম সম্পর্কের পর্যালোচনা, অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার মোদি ও ডি ওয়েভারের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন…

ByByNews Desk Sep 3, 2026

সংঘাতের দ্রুত সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত-বেলজিয়াম: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে ভারত ও বেলজিয়াম। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া—চলমান…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top