News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৭ ডিসেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে এ মাসের ২৯ তারিখ পর্যন্ত
Image

৭ ডিসেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে এ মাসের ২৯ তারিখ পর্যন্ত

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : বুধবার, ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এ বারের সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। এই ২৩ দিনের মধ্যে মোট ১৭টি কাজের দিন পাওয়া যাবে। ৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। ২৩ দিনের মধ্যে মোট ১৭টি কাজের দিন পাওয়া যাবে।

শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক হয় সংসদে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বৈঠকে যোগ দেন। সর্বদলীয় বৈঠকে যোগ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, শিরোমণি অকালি দলের হরসিমরত কৌর বাদল, ডিএমকে সাংসদ টি আর বালু প্রমুখ। সূত্রের খবর, এবারের শীতকালীন অধিবেশনে ১৬টি বিল উত্থাপন করার পরিকল্পনা করছে সরকার,। আবার চিনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করতে পারে কংগ্রেস।

সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় নভেম্বরের তৃতীয় সপ্তাহে। ডিসেম্বরে বড়দিনের ঠিক আগেই তা শেষ করা হয়। গত বছর যেমন ২৯ নভেম্বর থেকে শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল। শেষ হয়েছিল ২৩ ডিসেম্বর। কিন্তু, এবার পিছিয়ে দেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত করা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন।

Releated Posts

৪৮০ কোটি টাকার নতুন টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পশ্চিম রাজস্থানে বিমান যোগাযোগে বড় গতি

যোধপুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থার বিমান পরিকাঠামোয় নতুন সংযোজন হিসেবে শনিবার যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন…

ByByNews Desk Jul 4, 2026

রেকর্ড প্রতিরক্ষা রফতানি ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতি বিশ্বের আস্থার প্রমাণ: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা…

ByByNews Desk Jul 4, 2026

পশ্চিম এশিয়ার সংঘাতজনিত জ্বালানি সংকট কূটনীতি, সঠিক সিদ্ধান্ত ও সম্পদ ব্যবস্থাপনায় সামাল দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদী

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকটকে সময়োপযোগী সিদ্ধান্ত, কার্যকর কূটনীতি এবং বিচক্ষণ সম্পদ…

ByByNews Desk Jul 4, 2026

খেলনা রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিন, মান নিয়ন্ত্রণে কোনও ছাড় নয়: শিল্পকে আশ্বাস পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের খেলনা প্রস্তুতকারকদের বিশ্ববাজারের বাড়তে থাকা সুযোগ কাজে লাগিয়ে আগামী চার বছরে রফতানি ১০…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top