News Flash

  • Home
  • দিনের খবর
  • ব্যাপক আড়ম্বরে পালিত হয়েছে গণতন্ত্রের উৎসব : প্রধানমন্ত্রী
Image

ব্যাপক আড়ম্বরে পালিত হয়েছে গণতন্ত্রের উৎসব : প্রধানমন্ত্রী

আহমেদাবাদ, ৫ ডিসেম্বর (হি.স.): গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আহমেদাবাদের রানিপে গিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট দিতে সোমবার সকালে রানিপের নিশান পাবলিক স্কুলে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। আসার সময় জনতাকে নিজস্ব কায়দায় হাত নেড়ে এবং নমস্কার জানিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বুথ পর্যন্ত হেঁটে যাওয়ার সময় রাস্তার দু’পাশে থাকা জনগণকে ‘মোদী, মোদী’ বলে সমস্বরে স্লোগান দিতেও দেখা গিয়েছে।

ভোট দিয়ে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘‘যে ভাবে নির্বাচন হচ্ছে, তা একটি দৃষ্টান্ত তৈরি করেছে। এত সুন্দর এবং স্বচ্ছ ভাবে নির্বাচন পরিচালনার জন্য আমি নির্বাচন কমিশনকেও আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।’’ তিনি বলেছেন, “গুজরাট, হিমাচল প্রদেশ ও দিল্লির মানুষের যোগদানে ব্যাপক আড়ম্বরে পালিত হয়েছে গণতন্ত্রের উৎসব। আমি দেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই। শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার জন্য আমি নির্বাচন কমিশনকেও অভিনন্দন জানাতে চাই।”

Releated Posts

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top