News Flash

  • Home
  • দেশ
  • কলকাতার তাপমাত্রা নীচের দিকেই, উত্তুরে হাওয়ার দাপটে শীতের দাপট বাড়ল দক্ষিণবঙ্গে
Image

কলকাতার তাপমাত্রা নীচের দিকেই, উত্তুরে হাওয়ার দাপটে শীতের দাপট বাড়ল দক্ষিণবঙ্গে

কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.): উত্তুরে হাওয়ার দাপটে শীতের আমেজ অনেকটাই বেড়েছে দক্ষিণবঙ্গে, ভোর ও রাতের দিকে ঠান্ডার শিরশিরানি ভাব ভালই মালুম হচ্ছে। কলকাতার তাপমাত্রা আপাতত নীচের দিকেই, তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যে আরও নামতে পারে তাপমাত্রার পারদ। কলকাতার পাশাপাশি জেলাতেও হিমেল আমেজ টের পাওয়া যাচ্ছে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশাও দেখা যাচ্ছে। আকাশ পরিষ্কার থাকায় উত্তুরে হাওয়ার আগমণে কোনও ব্যাঘাত ঘটছে না, তাই শীতের শিরশিরানি বেশ ভালোই মালুম হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top