News Flash

  • Home
  • দেশ
  • হরিশ্চন্দ্রপুরে নিখোঁজ তৃণমূল বুথ সভাপতির নাতি, অপহরণের অভিযোগ পরিবারের
Image

হরিশ্চন্দ্রপুরে নিখোঁজ তৃণমূল বুথ সভাপতির নাতি, অপহরণের অভিযোগ পরিবারের

হরিশ্চন্দ্রপুর, ৩ ডিসেম্বর (হি.স.) : মালদার হরিশ্চন্দ্রপুরে গত পাঁচদিন ধরে নিখোঁজ সুলতাননগর গ্রামের তৃণমূল বুথ সভাপতির নাতি। ১২ বছরের ওই নাবালককে অপহরণ করা হয়েছে বলে আশঙ্কা পরিবারের। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুলতাননগর বুথে শাসকদলের বুথ সভাপতি ইশরাজ খান। তাঁর ছেলে আনসার খানের বড় ছেলে আসগর গণি খান। নভেম্বর মাসের ২৯ তারিখ স্কুল থেকে ফিরে সাইকেল নিয়ে পার্শ্ববর্তী খেলার মাঠে খেলতে যায়। তারপর থেকেই সে নিখোঁজ রয়েছে। ছেলে ঘরে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। কিন্তু কোনও খোঁজ না পেয়ে অবশেষে হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করা হয় পরিবারের তরফে। পাঁচদিন হয়ে গেলেও এখনও ঘরে ফেরেনি ছেলে। কোন কারণে কীভাবে নিখোঁজ হল আসগর, তার কিনারা করতে পারেনি পুলিশ। আসগরকে অপহরণ করা হয়েছে বলে আশঙ্কা করছেন পরিবারের লোকজন। যেহেতু আসগরের ঠাকুরদা তৃণমূল নেতা ইশরাজ খান, তাই এর পেছনে বিরোধীদের কোনও চক্রান্ত থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। হরিশ্চন্দ্রপুর পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযোগ জমা পড়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।’

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top