News Flash

  • Home
  • দিনের খবর
  • ডেঙ্গি সম্পর্কিত কর্মশালায় গড়হাজির বিজেপি, তোপ ফিরহাদের
Image

ডেঙ্গি সম্পর্কিত কর্মশালায় গড়হাজির বিজেপি, তোপ ফিরহাদের

কলকাতা, ৩ ডিসেম্বর (হি. স.) : শনিবার ডেঙ্গি নিয়ে কলকাতা পুর সংস্থার কর্মশালাতে দেখা গেল না বিজেপি এবং কংগ্রেস কাউন্সিলরদের। ফলে তোপ দাগলেন মেয়র ফিরহাদ হাকিম।

এদিন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গি সম্পর্কিত এক কর্মশালার টাউন হলে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ, সমস্ত দফতরের মেয়র পরিষদ সহ কাউন্সিলররা।

তবে এদিন বাম কাউন্সিলর মধুছন্দা দেব এবং নন্দিতা দাস এই ওয়ার্কশপে অংশগ্রহণ করলে ও ছিলেন না বিজেপির মিনা দেবী পুরোহিত , বিজয় ওঝা, এবং সজল ঘোষ। এদিন অনুষ্ঠানের শেষে মেয়র ফিরহাদ হাকিম বলেন, বিরোধীরা শুধু হই চই করতে জানে। আর কিছু নেই। যারা ডেঙ্গি নিয়ে সরব হয়েছিল আজ তাদের খুঁজে পাওয়া গেল না। বিজেপির কাউন্সিলরদের উদ্দেশে শনিবার এভাবেই বলেন মেয়র।

মেয়র বলেন, “শুধু সমালোচনা করব আর কাজ করবো না। এটাই বিরোধীদের কাজ। আজ তো প্রমাণিত হয়েছে যে বিরোধী কাউন্সিলররা বিশেষ করে বিজেপি ডেঙ্গি নিয়ে বিক্ষোভ দেখায়। কিন্তু আজকে এই কর্মশালায় যোগদান করল না।“

এদিন অভিষেকের সভায় গ্রামবাসীদের বিক্ষোভ দেখানো নিয়ে ফিরহাদ হাকিম বলেন যে, এটা সম্পূর্ন মিথ্যে যে, গ্রামবাসী বিক্ষোভ দেখিয়েছে। বিজেপির লোক জন জড়ো হয়ে এই কাজ করেছে। এতে কিছু আসে যায় না।

অন্য দিকে ঝলদার পুরসভা নিয়ে ফিরহাদ হাকিম বলেন, আদালত বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছে ঠিকই। কিন্তু আদালত চেয়ারম্যান ঘোষণা করতে পারে না। তাই প্রশাসক বসিয়ে চেয়ারম্যানকে শপথ গ্রহণ করানো হবে। কংগ্রেসের আদালতের যাওয়ার হুঁশিয়ারি নিয়ে এদিন ফিরহাদ হাকিম বলেন, “ওদের যেখানে যাওয়ার ইচ্ছা হয় যাক। আমরা আইন মেনেই কাজ করব।”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top