News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আর কে বিধানসভা কেন্দ্রে বিজেপির যোগদান সভা
Image

আর কে বিধানসভা কেন্দ্রে বিজেপির যোগদান সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ ৩১ আর কে পুর মন্ডলের অন্তর্গত ৪০ নং বুথে শাসক বিজেপি দলের পক্ষ থেকে এক  জনসভার আয়োজন করা হয়৷   ৩২পরিবারের ১১৪জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে৷
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই দেখা যাচ্ছে দল বদলের হিরিক৷ কোথাও শাসকদল বিজেপি দল  ছেড়ে কংগ্রেস অথবা সিপিএম দলে, আবার কোথাও কংগ্রেস সিপিআইএম ছেড়ে যোগদান করছেন বিজেপি দলে৷ শনিবার ৩১ আর কেপুর মন্ডলের অন্তর্গত ৪০ নং বুথে শাসক বিজেপি দলের পক্ষ থেকে এক  জনসভার আয়োজন করা হয়৷  উপস্থিত ছিলেন  মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, আর কে পুর মণ্ডলের সভাপতি প্রবীর দাস৷ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের এর হাত ধরে ৩২পরিবারের ১১৪জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে৷ মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমানে রাজ্য সরকারের জনকল্যাণমুখী সরকার৷ এ সরকারের চার বছরের সময়কালে মানুষের জন্য ব্যাপক কাজ করেছে৷ সামাজিক ভাতা থেকে শুরু করে, রাস্তাঘাট, পরিশ্রুত পানীয় জল, শিক্ষা সহ সব ক্ষেত্রেই রাজ্য সরকার ব্যাপক উন্নয়ন করার চেষ্টা চালাচ্ছে৷

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top