News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বটতলা বাজার পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র
Image

বটতলা বাজার পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ সম্প্রতি রাজধানীর বটতলা এলাকায় আগরতলা পুর নিগমের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়৷ বেআইনি ভাবে জায়গা দখল করে নির্মাণ করা দোকান গুলি ভেঙ্গে গুরিয়ে দেওয়া হয়৷ শনিবার সেই এলাকা গুলি পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার৷ গোটা এলাকাটি ঘুরে দেখার পর নিগমের মেয়র দিপক মজুমদার জানান বটতলা এলাকা থেকে কালাপানিয়ার মূল ড্রেন পর্যন্ত একটি ড্রেইন নির্মাণ করা হবে৷ কিছু দিনের মধ্যে ড্রেইন নির্মাণের কাজ শুরু হয়ে যাবে৷ ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে৷ বটতলা এলাকায় মাঝ রাস্তায় জল জমার যে সমস্যা রয়েছে ড্রেইন নির্মাণের ফলে সেই সমস্যা আর থাকবে না বলে জানান নিগমের মেয়র দিপক মজুমদার৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top