News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঁকড়াছড়া এডিসি ভিলেজে পানীয় জলের তীব্র সংকট, হেলদোল নেই এডিসি প্রশাসনের
Image

কাঁকড়াছড়া এডিসি ভিলেজে পানীয় জলের তীব্র সংকট, হেলদোল নেই এডিসি প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ শুখা মরসুম শুরু হতে গ্রাম পাহাড়ে তীব্র পানীয় জলের সংকট দেখা দেয়৷ পাহাড়ের পাথর চুষা কিংবা ছড়ার  অপরিশ্রুত জলই একমাত্র পানীয় জলের উৎস৷ জল সংকট দূরীকরণে ব্যর্থ এ.ডি.সি প্রশাসন৷ বিশুদ্ধ পানীয় জলের সংকট তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীন কাঁকড়াছড়া এ ডি সি ভিলেজের হাজরা  পাড়ায়৷তেলিয়ামুড়া শহর থেকে চড়াই-উৎরাই পাহাড়ি মেঠো পথ পার করে যেতে হয় তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের প্রত্যন্ত হাজরা পাড়ায়৷ বর্তমানে ওই এলাকায় প্রায় এক শতাধিক  জনজাতি পরিবারের বসবাস৷ ওই এলাকার প্রত্যেকটি পরিবারে জুমচাষের মধ্য দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে থাকে৷ ১ শতাধিক পরিবারের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জলের একমাত্র উৎস হল পাহাড়ের বিশাল আকার পাথর থেকে চুইয়ে পড়া দীর্ঘ দিন ধরে জমে থাকা অপরিশ্রুত জল৷ এলাকায় বসবাসকারী এলাকাবাসীদের একটাই দাবি বিশুদ্ধ পানীয় জলের৷ তাদের পানীয় জলের একমাত্র উৎস হল পাথর চুইয়ে পড়া গর্তে জমানো জল৷ এই অস্বাস্থ্যকর জলের উপর নির্ভর করে প্রত্যেকটি পরিবারের খাবারের জল থেকে শুরু করে স্নান বাসন মাজার জল এর একমাত্র ব্যবস্থা৷ আর এই অপরিশ্রুত পানীয় জল পান করে শূন্য থেকে আশির সকলেই জল বাহিত নানা রোগে আক্রান্ত হয়ে পড়ে৷ স্থানীয় গিরিবাসীদের মধ্য থেকে দাবি উঠতে শুরু করে দিয়েছে এডিসি প্রশাসন যাতে অতি দ্রুত তাদের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেয়৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top