News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্য বিজেপির সভাপতির মুখে আরও একবার উঠে এল ডিসেম্বর-তত্ত্ব
Image

রাজ্য বিজেপির সভাপতির মুখে আরও একবার উঠে এল ডিসেম্বর-তত্ত্ব

কলকাতা, ২ ডিসেম্বর (হি. স.) : ডিসেম্বর-হুঁশিয়ারি এখনও আছে। ‘ডিসেম্বর মাসে একটা বড় ডাকাত ভিতরে ঢুকবে’, বলে দিনকয়েক আগেই হুঙ্কার ছেড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। “টাইম আসছে গোটা তৃণমূল সরকার কাঁপবে। এই সরকারের আয়ু আর বেশিদিন নেই”, বলে গত মাসে তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সেই সুরেই তৃণমূলকে বিঁধলেন রাজ্য বিজেপির সভাপতি।

শুধু তা-ই নয়, রাজ্য বিজেপির সভাপতির মুখে আরও একবার উঠে এসেছে ডিসেম্বর-তত্ত্ব। তিনি বলেন, “ডিসেম্বর এসেছে, সরকার কাঁপছে। ২০২৪-এ লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে হলে অবাক হবেন না।” এর পাশাপাশি অনুব্রতর ভাষায় হুঁশিয়ারি দিয়ে সুকান্ত বলেন, “একপক্ষের খেলা হবে না, ভয়ঙ্কর খেলা হবে।”

এদিকে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। শুক্রবার সেই অভিযোগেই পুলিশকে একহাত নেন রাজ্য বিজেপির সভাপতি। “পুলিশ তৃণমূলের পিছনে ঘুরে বেড়াচ্ছে। মহিলাদের অপমান হলেও পুলিশ নীরব থাকছে। পুলিশ সরে গেলে ১৫ মিনিটে তৃণমূল সাফ হয়ে যাবে”, বলে হুঁশিয়ারি দেন তিনি।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top