News Flash

  • Home
  • দেশ
  • মানি লন্ডারিং মামলায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর ডেপুটি সেক্রেটারিকে গ্রেফতার করল ইডি
Image

মানি লন্ডারিং মামলায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর ডেপুটি সেক্রেটারিকে গ্রেফতার করল ইডি

রায়পুর, ২ ডিসেম্বর (হি.স.) : শুক্রবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের অফিসে নিযুক্ত ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক সৌম্য চৌরাসিয়াকে রাজ্যে কয়লা শুল্ক কেলেঙ্কারিতে অর্থ পাচারের তদন্তে গ্রেফতার করল ইডি।

সরকারি সূত্রে জানা গেছে, রাজ্যের এক প্রভাবশালী আমলা হিসেবে বিবেচিত চৌরাসিয়াকে ফেডারেল এজেন্সির জিজ্ঞাসাবাদের পর প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) ফৌজদারি ধারার অধীনে হেফাজতে নেওয়া হয়েছে।
গ্রেফতারের পরে আধিকারিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এরআগে এজেন্সি অক্টোবরে রাজ্যের আইএএস অফিসার সমীর বিষ্ণোই এবং আরও দু’জনকে গ্রেফতার করেছিল। এই মামলায় বেশ কয়েকটি অভিযান চালানোর পরে ইডি মানি লন্ডারিং তদন্ত শুরু হয়েছিল।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top