News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধানসভা নির্বাচনের লক্ষ্যে পশ্চিম থানায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত
Image

বিধানসভা নির্বাচনের লক্ষ্যে পশ্চিম থানায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷  শুক্রবার রাজধানীর পশ্চিম আগরতলা থানায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রেখে কোন ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শুক্রবার রাজধানীর পশ্চিম আগরতলা থানায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ এইদিনের বৈঠকে মহকুমা পুলিশ আধিকারিক বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলেন৷ বৈঠক শেষে সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস জানান, সামনে বিধানসভা নির্বাচন৷ নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অশান্তি যেন না ঘটে তার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করা হয়েছে৷ বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম আগরতলা থানার ওসি জয়ন্ত দে এবং পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top