News Flash

  • Home
  • খেলা
  • বিজয় মার্চেন্টে শুরুতেই পর্যুদস্ত মহারাষ্ট্রের কাছে নতজানু ত্রিপুরা
Image

বিজয় মার্চেন্টে শুরুতেই পর্যুদস্ত মহারাষ্ট্রের কাছে নতজানু ত্রিপুরা

মহারাষ্ট্র-‌৩১৩

ত্রিপুরা-‌ ৮৮ &‌ ১১২

‌ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর।। তিন দিনের ম্যাচ শেষ পৌনে দুই দিনেই। কার্যত বিনা লড়াইয়ে আত্মসমর্পন করলো ত্রিপুরা। মহারাষ্ট্রের বিরুদ্ধে। অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। সুরাটের খোলভাট জিমখানা স্টেডিয়ামে ত্রিপুরা পরাজিত হলো ইনিংস এবং ১১৩ রানে। মরশুমের শুরুতেই ওই লজ্জাজনক পরাজয়ে রাজ্যদলের ক্রিকেটারদের মনোবল অনেকটাই ভেঙ্গে গেছে। এবারের দলে বেশীরভাগই নতুন মুখ। জাতীয় আসরে খেলার অভিজ্ঞতা নেই। তাই এমন পরাজয় মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। তবে ওই পরাজয় থেকে শিক্ষা নিয়ে অসমের বিরুদ্ধে ঘুরে ক্রিকেটাররা দাড়াবেই বিশ্বাস করেন দলের কোচ রাশুদেব দত্ত। ৬ ডিসেম্বর থেকে অসমের মুখোমুখি হবে ত্রিপুরা। ম্যাচে বিজয়ী দলের কার্তিক শেওয়ালে ১০ উইকেট পেয়েছে। মূলত কার্তিকের ভেলকিতে কুপোকাৎ ত্রিপুরা। মহারাষ্ট্রের গড়া ৩১৩ রানের জবাবে খেলতে নেমে শুরু থেকেই সংকটে পড়ে ত্রিপুরা। মাত্র ৩৪.‌৫ ওভার ব্যাট করার ফঁাকে সবকটি উইকেট হারিয়ে ত্রিপুরা গুটিয়ে যায় ৮৮ রানে। ওপেনার দিপ্তাংশু দত্ত ছাড়া রাজ্য দলের কোনও ব্যাটসম্যানই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। দিপ্তাংশু ৫০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করে। মহারাষ্ট্রের পক্ষে কার্তিক শেওয়ালে (‌৬/‌১৪) এবং শৌশিক জগতপ (‌৩/‌৯) সফল বোলার। ২২৫ রানে পিছিয়ে‌ থেকে ফলোয়নে‌  খেলতে নেমে ত্রিপুরা কিছুটা লড়াই করার চেষ্টা করলেও দলীয় বেশীরভাগ ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১১২ রানে গুটিয়ে যায় ত্রিপুরা। দলের পক্ষে শুভজিৎ দাস ৮৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৫, দলনায়ক দীপঙ্কর ভাটনাগর ৫০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৪, রিয়াদ হুসেন ৭৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং অভিক পাল ২৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। অতিরিক্ত খাতে দল পায় ২১ রান। মহারাষ্ট্রের পক্ষে কার্তিক শেওয়ালে (‌৪/‌২৭), শাতায়ু কুলকর্ণি (‌৪/‌২৯) এবং ‌শৌশিক জগতপ (‌২/‌২৭) সফল বোলার।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top