News Flash

  • Home
  • দেশ
  • আজ গুজরাটের চার জায়গায় প্রধানমন্ত্রীর জনসভা, রোড শো করবেন শাহ
Image

আজ গুজরাটের চার জায়গায় প্রধানমন্ত্রীর জনসভা, রোড শো করবেন শাহ

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : গুজরাটে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের জন্য সব দলই পূর্ণ শক্তি দিয়ে ভোট ময়দানে নেমেছে। বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টি সহ সব দলের নেতারা নির্বাচনী প্রচার জোরদার করছে। আজ শুক্রবার চারটি স্থানে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি আজ কাঙ্করেজ, পাটন, সোজিত্রা এবং আহমেদাবাদে জনসভা করবেন। দুপুর ১২টা থেকে শুরু হবে তার জনসভা।
এ ছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জনসভা ও রোড শো করবেন। সকাল ১০.৩০ টায় মেহসানার বেচারজিতে একটি জনসভা করবেন শাহ। এরপর তিনি ভিজাপুরে জনসভা করবেন। বিকেল ৫টায় ভদোদরার অপ্সরা সিনেমা থেকে জুবিলিবাগ পর্যন্ত রোড শো হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় গান্ধীনগর দক্ষিণে জনসভা করবেন অমিত শাহ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সৌরাষ্ট্র, কচ্ছ এবং রাজ্যের দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার ৮৯টি আসনে গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ শেষ হয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top